
PM Modi Kolkata: কড়া নিরাপত্তা শহর জুড়ে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার, নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে (pm modi kolkata live)। সেই উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ (pm modi kolkata visit)।
শুক্রবার, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, রাজ্যের রাজধানী কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে প্রয়োজন অনুযায়ী। তার মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউে এবং কুইনস্ওয়ে।
সেইসঙ্গে, ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত, মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে শনিবার। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে। যেমন এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাক-সব্জি, ওষুধপত্র, মাছ, ফল এবং দুধের গাড়ির ছাড়পত্র থাকবে।
পাশাপাশি শনিবার, শহর কলকাতার কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের রাস্তা, এজেসি বোস রোডের কিছুটা অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ওয়ে, লাভার্স লেন, এইসব রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না।
পরিস্থিতি অনুযায়ী, শহরে যান চলাচলের ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে শনিবার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.