বেলুড়ে বাজি ফাটানোর প্রতিবাদে বেধড়ক মার পুলিশকে, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২

Published : Nov 13, 2020, 11:12 AM ISTUpdated : Nov 13, 2020, 04:13 PM IST
বেলুড়ে বাজি ফাটানোর প্রতিবাদে বেধড়ক মার পুলিশকে, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২

সংক্ষিপ্ত

হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করে বাজি ফাটানোর অভিযোগ বেলুড়ে   খবর পেতেই ঘটনাস্থলে পৌছে যায় বালি থানার পুলিশ   বাধা দিতে গেলেই চরমভাবে আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী   এদের মধ্য়ে ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি   

বিশ্বনাথ দাস, হাওড়াঃ- কলকাতা হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করে বাজি ফাটানোর অভিযোগ বেলুড়ে। খবর পৌছতেই ঘটনাস্থলে পৌছে যায় পুলিশ। বাধা দিতে গেলেই চরমভাবে আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী। এদের মধ্য়ে ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় গ্রেফতার ৫ জন। 

আরও পড়ুন, শিকেয় সতর্কতা, 'অফিস টাইমে' আগের দৃশ্যেই ফিরল লোকাল ট্রেন

 

 

আরও পড়ুন, কলকাতার সেরা ৭ স্ট্রিট ফুড, যা না খেলে জীবন বৃথা, রইল হদিশ

পুলিশকর্মীর উপরে চড়াও হয় আবাসনবাসী


সূত্রের খবর, বুধবার রাতে বেলুড়ের শ্রমজীবি হাসপাতালের কাছে একটি আবাসনে দেদার বাজি ফাটাতে শুরু করে। খবর পেতেই ঘটনাস্থলে পৌছে যায় বালি থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশ মনে করিয়ে দেন তাঁরা। এরপরেই ৬ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে একজন নাবালকও রয়েছে। আর এরপরেই ঘটনার মোড় ঘোরে। আচমকাই আবাসনের কয়েকজন ওই পুলিশকর্মীর উপরে চড়াও হয়। পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এদের মধ্য়ে ২ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে তাঁর বেলুড় হাসাপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন, চড়তে হবে না ট্রেন, হুশ করে হারিয়ে যেতে ঘুরে আসুন কলকাতার এই ঠিকানায়


 হেল্পলাইন চালু করেছে পুলিশ

উল্লেখ্য, লালবাজার জানিয়েছে, কেউ যদি কোনও প্রকার বাজি ফোটায় , তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার থেকে হেল্পলাইন চালু করেছে পুলিশ। লালবাজার জানিয়েছে, ১০০, ডায়াল কিংবা ৯৪৩৬২১০৪৪৪ এই নম্বরে ফোন করলেও পুলিস ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই শহরের প্রত্য়েক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, পুজোয় কড়া নজরদারি চালাতে। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি
Today’s News in Bengali Live: বাজেটের আগেই জনতার দরবারে যোগী আদিত্যনাথ, ভোটের আগে ঘর গোছানো শুরু UP BJPর