Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন

Published : Feb 21, 2026, 05:13 PM IST
Local Train Girl Kidnapped Case

সংক্ষিপ্ত

আজ শনিবার ও রবিবার শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি, হাওড়া-কাটোয়া শাখাতেও ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের নির্দিষ্ট কিছু দিনে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে এবং কয়েকটির সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

চলছে একাধিক মেরামতির কাজ। হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন। প্রকাশ্যে এল নয়া তালিকা। 

শনিবার ৩৪৭৫৪ শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর, ৩৪৭৫৭ লক্ষ্মীরকান্তপুর- শিয়ালদা, ৩৪৫৫২ শিয়ালদা- ক্যানিং, ৩৪৫৫৭ ক্যানিং- শিয়ালদা লোকাল,  ৩৪৮৫৮ শিয়ালদা- ডায়মন্ড হারবার, ৩৪৮৫৫ ডায়মন্ড হারবার- শিয়ালদা লোকাল, ৩৪১৬৪ শিয়ালদা- বজবজ লোকাল, ৩৪১৬৩ বজবজ- শিয়ালদা লোকাল বাতিল থাকবে। 

রবিবার ৩৪৪১২ শিয়ালদা- সোনারপুর লোকাল, ৩৪৪১১ সোনারপুর- শিয়ালদা লোকাল, ৩৪৬১২ শিয়ালদা- বারুইপুর লোকাল , ৩৪৬১৪ শিয়ালদা- বারুইপুর লোকাল, ৩৪৬১১ বারুইপুর- শিয়ালদা লোকাল, ৩৪৬১৩ বারুইপুর- শিয়ালদা লোকাল, ৩৪১১৪ শিয়ালদা- বজবজ লোকাল, ৩৪১১৮ শিয়ালদা- বজবজ লোকাল, ৩৪১১৩ বজবজ- শিয়ালদা লোকাল, ৩৪৭১৮ শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৮১৮ শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮১৫ ডায়মন্ড হারবার- শিয়ালদা লোকাল, ৩৪৫১১ ক্যানিং- শিয়ালদা লোকাল, ৩১০৫১ বজবজ- নৈহাটি লোকাল, ৩১৪২২ নৈহাটি- শিয়ালদা লোকাল বাতিল থাকবে। 

এদিকে আবার হাওড়া শাখায় বন্ধ হল একাধিক লোকার ট্রেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে, ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ কয়েকটি লোকাল বাতিল থাকবে। প্রতিদিন চারটে ট্রেন বাতিল থাকবে। ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া বাতিল থাকবে।

বিজ্ঞপ্তি অনুসারে, ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ কয়েকটি লোকাল বাতিল থাকবে। প্রতিদিন চারটে ট্রেন বাতিল থাকবে। ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া বাতিল থাকবে।

১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের একাধিক দিন যেমন ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ থেকে ৪ মার্চ, ২৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কয়েকটি ট্রেনের সময়সূচি বদল হবে। যেমন ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল দুপুর ১টার পরিবর্তে দুপুর ১টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। ৩৭৯১৪ কাটোয়া-হাওড়া লোকাল ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।

এদিকে ২৯ ও ৩০ এপ্রিল, ১ থেকে ৩ মে ব্যান্ডেল-কাটোয়া লোকালের সময় বদল থাকবে। এই কয়দিন ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল রাত ৩টে ৫ মিনিটের বদলে ভোর ৪টে ৫ মিনিটে ছাড়বে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে