MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Rain News: সাগরে জোড়া নিম্নচাপে টিপটিপ বৃষ্টি থেকে রেহাই নেই! আর কতদিন মুখ ভার থাকবে আকাশের?

Rain News: সাগরে জোড়া নিম্নচাপে টিপটিপ বৃষ্টি থেকে রেহাই নেই! আর কতদিন মুখ ভার থাকবে আকাশের?

RAIN ALERT: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। ভিজবে কলকাতাও, জেলাওয়াড়ি সতর্কতা ও তাপমাত্রার হাল জেনে নিন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 08 2026, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের সম্ভাবনা
Image Credit : Asianet News

বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাঙ্গেয় বঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার বিকেলেই একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, আর সোমবার ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বঙ্গোপসাগরে জোড়়া নিম্নচাপের কারণে রাজ্যে দুর্যোগ আপাতত কাটছে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়
Image Credit : social media

মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়

নিম্নচাপ অঞ্চলের পাশাপাশি বর্ষার মৌসুমি অক্ষরেখাও এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে। গঙ্গানগর, গ্বালিয়র হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, ফলে বৃষ্টি পুরোপুরি থামার সম্ভাবনা আপাতত কম।

Related Articles

Related image1
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? ৬ বছর পর 'আসল তৃণমূলীদের' বললেন ২১ জুলাইয়ের সেই ঘটনা
Related image2
UPI Payments: ইউপিআই ব্যবহারে এবার থেকে কত টাকা গুণতে হবে? সব স্পষ্ট করে জানাল পেমেন্টস কাউন্সিল
38
কলকাতাতেও চলবে বৃষ্টি
Image Credit : Asianet News

কলকাতাতেও চলবে বৃষ্টি

ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও কলকাতায় আরও অন্তত দু'দিন ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই তাপমাত্রার পারদ চড়বে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই ভ্যাপসা গরম শুরু হবে কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে।

48
কলকাতার আবহাওয়া
Image Credit : Asianet News

কলকাতার আবহাওয়া

আজ পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কমবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। আজ কলকাতা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

58
কোথায় কত বৃষ্টি হবে?
Image Credit : Getty

কোথায় কত বৃষ্টি হবে?

কলকাতার মতোই হাওড়া ও হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সোমবার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নতুন করে নিম্নচাপ তৈরি না হলে বুধবারের পর বৃষ্টি কমার সম্ভাবনা।

68
রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, পুরুলিয়া-বাঁকুড়াতেও সতর্কতা
Image Credit : Getty

রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, পুরুলিয়া-বাঁকুড়াতেও সতর্কতা

রবিবার রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ ছাড়া পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সোমবার জলপাইগুড়ি ও কালিম্পঙে জারি হয়েছে হলুদ সতর্কতা।

78
সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের সতর্কতা
Image Credit : Getty

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের সতর্কতা

উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা আরও অন্তত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

88
তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা
Image Credit : Getty

তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা

টানা বৃষ্টির জেরে রাজ্যে তাপমাত্রা অনেকটাই কমেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। আর শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Recommended image2
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image3
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Recommended image4
Jadavpur University: সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ, স্থির হল তদন্ত কমিটির নতুন চেয়ারম্যানের নাম
Recommended image5
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান', শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী
Related Stories
Recommended image1
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? ৬ বছর পর 'আসল তৃণমূলীদের' বললেন ২১ জুলাইয়ের সেই ঘটনা
Recommended image2
UPI Payments: ইউপিআই ব্যবহারে এবার থেকে কত টাকা গুণতে হবে? সব স্পষ্ট করে জানাল পেমেন্টস কাউন্সিল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved