Kolkata Weather: মঙ্গলবার ভোরে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published : Feb 24, 2026, 06:49 AM IST

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে এই বৃষ্টি, যা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়া-সহ চলবে। উত্তরবঙ্গের কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
16

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে হতে পারে বৃষ্টি। এমনই জানিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল ভিজতে পারে দক্ষিণের অন্তত নয়টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছিল। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে।- জানানো হয়েছিল এমনটাও। আজ সকাল থেকেই বদলে গেল আবহাওয়া।

26

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সম্পূর্ণ মিলে গিয়েছে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ভোর সাড়ে ৪টে নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতা, উত্তর ২৪পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে বৃষ্টি। জানা গিয়েছে আজ সারাদিন চলবে বৃষ্টি।

36

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হতে পারে বজ্রপাত। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইবে শহরে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

46

আজ ফের বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-তে। বাঁকুড়াতেও হতে পারে বৃষ্টি। তেমনই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আজ আছে বৃষ্টির সম্ভাবনা।

56

সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি। স্বাভাবিক চেয়ে ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে ছিল না বলে জানা গিয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি।

66

সূত্রের খবর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার জেরে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-র কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি এই সকল এলাকায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories