MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট

IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট

IND vs SA T20: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট পর্বে রবিবার, আহমদাবাদেের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। 

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 22 2026, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এই ম্যাচে কি জবাব দেবেন প্রোটিয়ারা?
Image Credit : AFP

এই ম্যাচে কি জবাব দেবেন প্রোটিয়ারা?

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট পর্বে রবিবার, আহমদাবাদেের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। নিঃসন্দেহে টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছে। তবে মনে রাখতে হবে, এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ২০২৪ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। অতএব, এই ম্যাচে কি জবাব দেবেন প্রোটিয়ারা?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গ্রুপ পর্বে ভারতের জয়যাত্রা
Image Credit : AFP

গ্রুপ পর্বে ভারতের জয়যাত্রা

ভারতীয় দল গ্রুপ 'এ'-তে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। চারটি ম্যাচেই জিতে টেবিলের শীর্ষে থেকে পরের পর্বে উঠেছে তারা। আমেরিকাকে ২৯ রানে, নামিবিয়াকে ৯৩ রানে, পাকিস্তানকে৬১ রানে এবং নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে জয় পায়। যা দলের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে সুপার এইটে প্রোটিয়াদের হারানো আসল পরীক্ষা ভারতের সামনে।

Related Articles

Related image1
T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র
Related image2
T20 World Cup 2026: ধোনি-রোহিত যা পারেননি, করে দেখালেন সূর্য? গড়লেন নয়া বিশ্বরেকর্ড
35
ঈশান কিষাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন
Image Credit : Getty

ঈশান কিষাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন

ভারত টানা জিতলেও ব্যাটিং বিভাগে বেশ কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে, তরুণ ওপেনার অভিষেক শর্মার ফর্ম দলকে যথেষ্ট চিন্তায় রেখেছে। এই বিশ্বকাপে গত তিনটি ম্যাচেই তিনি শূন্য রানে আউট হয়ে ফিরে গেছেন। অন্যদিকে, ঈশান কিষাণ দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হলেও ধারাবাহিকতা প্রয়োজন।

45
গ্রুপ 'ডি'-তে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত
Image Credit : Getty

গ্রুপ 'ডি'-তে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত

গ্রুপ 'ডি'-তে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত। তারা কানাডা, আফগানিস্তান (সুপার ওভারে জয়), নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সুপার এইটে উঠে এসেছে। কুইন্টন ডি কক, ক্যাপ্টেন আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ডেভিড মিলার এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো হিটাররা দলের প্রধান শক্তি। প্রোটিয়ারা যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়াকে সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা করছে বলে খবর।

55
 এই ম্যাচে ভেস্তে যাওয়ার কোনও আশঙ্কা নেই
Image Credit : Getty

এই ম্যাচে ভেস্তে যাওয়ার কোনও আশঙ্কা নেই

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, এই ম্যাচে ভেস্তে যাওয়ার কোনও আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার আহমদাবাদের আকাশ পরিষ্কার থাকবে। দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত, তাপমাত্রা থাকবে ৩৪°সেন্টিগ্রেড, বৃষ্টির সম্ভাবনা ০%। সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকবে (২৮°সেন্টিগ্রেড) এবং ম্যাচের সময় (রাত ৮টা-১১টা) মনোরম আবহাওয়া (২৫°সেন্টিগ্রেড) থাকবে। আর্দ্রতা ৪০%-এর বেশি থাকতে পারে। অর্থাৎ, পুরো ৪০ ওভারের খেলা দেখার সুযোগ থাকছে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Related Stories
Recommended image1
T20 World Cup 2026: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী হবে? জরুরি ভিত্তিতে নিয়ম বদল আইসিসি-র
Recommended image2
T20 World Cup 2026: ধোনি-রোহিত যা পারেননি, করে দেখালেন সূর্য? গড়লেন নয়া বিশ্বরেকর্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved