School Holidays: দেখতে দেখতে উৎসবের মরশুম শেষের মুখে। আজ দশমী-দশেরা উপলক্ষে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে সমস্ত সরকারি বেসরকারি ও সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান। কোন কোন রাজ্যে আজ স্কুল বন্ধ থাকবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে সারা দেশজুড়েই উৎসবের আমেজ। ক্যালেন্ডার অনুযায়ী তিথি পরিবর্তনের ফলে দশমীর সঠিক দিন এবং স্কুলের ছুটি নিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সরকারি নির্দেশিকা এবং শিক্ষাদফতরের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী আজ বিজয়া দশমী উপলক্ষে পশ্চিমবঙ্গ (West Bengal School Holidays) সহ দেশের একাধিক রাজ্যে স্কুল-কলেজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
25
দশমী ও একাদশী উপলক্ষে স্কুল ছুটি
পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে দীর্ঘ পূজাবকাশ চলছে। তৃতীয়া/চতুর্থী থেকেই এই ছুটি শুরু হয়েছে এবং তা লক্ষ্মীপূজা পেরিয়ে একাদশী ও ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে রাজ্যের সমস্ত স্কুলে আজ সম্পূর্ণ ছুটি।
35
কোন কোন রাজ্যে আজ স্কুল বন্ধ?
বিজয়া দশমী ও দশেরা (রাবণ দহন) ভারতের একটি অন্যতম প্রধান জাতীয় ও গেজেটেড উৎসব। সেই কারণে বাংলা সহ আজ দেশের একাধিক রাজ্যে স্কুল সম্পূর্ণ ছুটি রয়েছে। ছুটি চলছে- পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে।00 দুর্গাপুজোর প্রধান উৎসব ও বিজয়া দশমীর বিসর্জনের কারণে এই রাজ্যগুলিতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (NCR) দশেরা উৎসব উপলক্ষে দিল্লির শিক্ষা নির্দেশালয় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে সাধারণ ছুটি ঘোষণা করেছে। উত্তর প্রদেশ ও বিহারে নবরাত্রি ও দশেরা উদযাপনের জন্য প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলিতে ছুটি কার্যকর রয়েছে।
55
মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যেও বন্ধ বিদ্যালয়
মহারাষ্ট্র ও গুজরাটে দশেরা এবং নবরাত্রির সমাপ্তি উপলক্ষে সমস্ত স্কুল ও জুনিয়র কলেজ আজ বন্ধ।
কর্ণাটক (মহীশূর দশেরা), তামিলনাড়ু ও তেলেঙ্গানা:- দক্ষিণ ভারতেও দশেরা/আয়ুধ পূজা উপলক্ষে সরকারি নির্দেশিকা মেনে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও পাঞ্জাব:- রাজ্য সরকারের বার্ষিক ছুটির তালিকায় দশেরা গেজেটেড হলিডে হওয়ায় এই রাজ্যগুলির শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.