News Round Up: বিধানসভা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে বিপাকে পিএসএল, সারাদিনের সব খবর এক ক্লিকে

Published : Mar 23, 2026, 07:55 PM IST
news round up

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. এই বিষয়ে বলতে গিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘’আমাদের কোনও পাল্টার ব্যাপার নেই। নির্বাচনটা তো হচ্ছে 'মা মাটি মানুষ' বনাম তৃণমূল কংগ্রেস। যেহেতু মানুষ ২০১৯ সাল থেকে একটা বাইনারি তৈরি করে দিয়েছে যে, বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে, সেজন্য পদ্মফুল সিম্বলটা প্রাসঙ্গিক। আপনি কি মনে করেন শুধু বিজেপি কর্মীরাই তৃণমূলকে হারিয়ে দেবে? তা তো নয়। সবার সঙ্গে একভাবে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল নামক এই 'ভাইরাস' থেকে মুক্তি পেতে চায়।" বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Samik Bhattacharya: 'ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন', ভোট নিয়ে অকপট শমীক ভট্টাচার্য

২. পরিবর্তন যাত্রা শেষ। প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার বাকি রয়েছে বিজেপির ইস্তাহার প্রকাশ। তারই প্রস্তুতি শুরু হয়েছে পদ্ম শিবিরে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

BJP Manifesto: অমিত শাহের হাত ধরেই বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা

৩. গুজরাটের ভাদোদরা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, মোদী তাঁর বক্তৃতায় আমেরিকার নাম পর্যন্ত নেননি। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের "১০০% নিয়ন্ত্রণে" রয়েছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Rahul Gandhi: ট্রাম্পের ১০০% নিয়ন্ত্রণে মোদী, গুজরাট থেকে তোপ রাহুলের

৪. আন্তর্জাতিক বাজারে বড়সড় স্বস্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করতেই হুড়মুড়িয়ে পড়ল অপরিশোধিত তেলের দাম। সোমবার ট্রাম্পের এই ঘোষণার পর তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা মেটাতে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Oil Prices: ট্রাম্পের একটি ঘোষণা, তাতেই হুড়মুড়িয়ে কমে গেল তেলের দাম

৫. ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’-এর বড় নেতা জামাত উল আহরার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা বিশ্বের বাকি সমস্ত দেশের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাইছি। আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না দয়া করে। যদি কারও সঙ্গে কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোনও দায় থাকবে না। পাকিস্তানে খেলতে এলে বিপদ হবে।” বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

PSL 2026: "পাকিস্তানে খেলতে আসলে বিপদ হতে পারে", বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল জঙ্গি সংগঠন! চরম বিপাকে পিএসএল

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal News: কেউ চপ ভাজছেন তো কেউ আবার রুটি বেলছেন, অভিনব কায়দায় প্রচার তৃণমূলের
Samik Bhattacharya: 'ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন', ভোট নিয়ে অকপট শমীক ভট্টাচার্য