DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন

Published : Oct 15, 2026, 04:47 PM IST

Supreme Court DA Case: শুক্রবার ষষ্ঠীর দিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও চন্দ্রশেখরের বেঞ্চে কজলিস্টে ৫৩ নম্বরে মামলা। শুনানি এগিয়ে আসায় আশায় কর্মীরা।

PREV
110
আগামীকাল ষষ্ঠীর দিন ডিএ মামলার শুনানি

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলার শুনানি হবে ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন। পুজোর আবহের মধ্যেই সুপ্রিম কোর্টে ওঠার কথা এই মামলা। তাই সেদিকেই এখন নজর রাজ্যের সমস্ত সরকারি কর্মীর।

210
এগিয়ে এল শুনানির দিন

আগে মামলাটি ফের শুনানির জন্য ২৭ অক্টোবর ওঠার কথা ছিল। কিন্তু সেই দিনক্ষণ এগিয়ে নিয়ে এল সুপ্রিম কোর্ট। এই আপডেট সামনে এনেছেন মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক।

310
তথ্য দিলেন মলয় মুখোপাধ্যায়

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে জানান, ডিএ মামলার শুনানি ২৭.১০.২৬ থেকে বদলে ১৬.১০.২৬-এ এগিয়ে নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন এটিই। যদিও এর আগে একাধিকবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। এই প্রথম শুনানির দিন এগিয়ে আসছে সুপ্রিম কোর্টে।

410
কজলিস্টে কত নম্বরে মামলা

মলয়বাবুর দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি রয়েছে ১১ নম্বর কোর্টরুমে, ৫৩ নম্বর ক্রমিক সংখ্যায়। অর্থাৎ কজলিস্টে ৫৩ নম্বরে তালিকাভুক্ত হয়েছে ডিএ মামলা।

510
কোন বেঞ্চে শুনানি

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠার কথা। পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ কর্মী।

610
কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে

২০২৬ সালের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ পাওয়া আইনগতভাবে কার্যকর অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সময়কালের বকেয়া ডিএ রায়ের নির্দেশ অনুযায়ী দেওয়ার বিষয়টিও নির্ধারিত হয়েছে। 'এক্সিস্টিং ইমোলুমেন্টস' নির্ধারণের ক্ষেত্রে এআইসিপিআই অনুসরণ করার কথাও বলা হয়েছে।

710
মনিটরিং কমিটি গঠন

বকেয়া ডিএ কত কিস্তিতে, কীভাবে মেটানো হবে, তা ঠিক করতে সুপ্রিম কোর্ট একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করেছিল। সেই কমিটিতে কর্মচারী ইউনিয়নের ১০ জন প্রতিনিধিকেও অনুমোদন দেয় আদালত। কমিটির চেয়ারপার্সন ও কর্মচারী প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল।

810
রিপোর্ট জমার সময় পেরিয়ে গেছে

শেষ শুনানিতে আট সপ্তাহ পরে আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। ওই পরিপূরক রিপোর্টের ওপরেই নির্ভর করার কথা ছিল আদালতের পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু বৈঠক এখনও হয়নি, অথচ আদালতের দেওয়া সময় পেরিয়ে গেছে।

910
ক্ষোভ প্রকাশ মলয়বাবুর

ভিডিওবার্তায় তিনি জানান, মনিটরিং কমিটির শেষ বৈঠক পিছিয়ে যাওয়ার পর আর কোনও আপডেট মেলেনি। তাঁর কথায়, বৈঠক হচ্ছে না, ফলে রিপোর্টও জমা পড়ছে না। মামলা কতদূর এগোবে, তা তাঁরা জানেন না, অন্ধকারেই রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

1010
খুশি কর্মীরা, প্রশ্নও আছে

শুনানি এগিয়ে আসার খবরে খুশি সরকারি কর্মীরা। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, 'ভালো খবর'। কেউ গ্রান্ট-ইন-এড কর্মীদের বকেয়া ডিএ-র বিষয়টিও তোলার অনুরোধ জানিয়েছেন। আবার কারও প্রশ্ন, টাকা আসলে কবে অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই আসল কথা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories