MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • UPI Payments: দিওয়ালি পর্যন্ত ইউপিআই FREE! তারপরেই ২০০০ টাকার বেশি লেনদেনে গুণতে হবে বাড়তি চার্জ

UPI Payments: দিওয়ালি পর্যন্ত ইউপিআই FREE! তারপরেই ২০০০ টাকার বেশি লেনদেনে গুণতে হবে বাড়তি চার্জ

UPI News Update: দিওয়ালি পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনও নতুন চার্জ নেই, এমডিআর চালুর সিদ্ধান্ত পিছিয়েছে এনপিসিআই। তবে উৎসবের পর নির্দিষ্ট মার্চেন্ট অ্যাকাউন্টে ২০০০ টাকার বেশি লেনদেনে ০.৪ শতাংশ মাশুল লাগবে। জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 13 2026, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দিওয়ালি পর্যন্ত free UPI
Image Credit : gemini

দিওয়ালি পর্যন্ত free UPI

উৎসবের মরশুমে ইউপিআই-তে আপাতত কোনও নতুন চার্জ বসছে না। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে কেন্দ্র। ফলে খুচরো বিক্রেতা থেকে ক্রেতা, সকলেরই মুখে হাসি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কে নিল সিদ্ধান্ত?
Image Credit : ANI

কে নিল সিদ্ধান্ত?

ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর বিষয়টি জানায় ইউপিআই নিয়ন্ত্রণকারী সংস্থা এনপিসিআই। উৎসবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

Related Articles

Related image1
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতদের জন্য বড় সিদ্ধান্ত, ১৭ অক্টোবরের মধ্যে মিলবে ৩০০০ টাকা
Related image2
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
310
আগে কবে থেকে চালুর কথা ছিল?
Image Credit : Gemini AI

আগে কবে থেকে চালুর কথা ছিল?

চলতি বছরের ১৫ অক্টোবর থেকে এমডিআর চালুর ঘোষণা করেছিল কেন্দ্র। গত ১৫ সেপ্টেম্বর সেই ঘোষণা হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। মাশুলের বোঝা কে বইবেন, তা নিয়েও সাধারণ মানুষের মনে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

410
এমডিআর আসলে কী?
Image Credit : Pinterest

এমডিআর আসলে কী?

ডিজিটাল পেমেন্ট নেওয়ার জন্য ব্যবসায়ীদের ব্যাঙ্ক বা পেমেন্ট প্রসেসরকে যে ফি দিতে হয়, সেটাই এমডিআর। অর্থাৎ এই খরচ গুনতে হবে ব্যবসায়ীদের, গ্রাহককে নয়।

510
২০০০ টাকার ওপরে কত মাশুল?
Image Credit : Pinterest

২০০০ টাকার ওপরে কত মাশুল?

নির্দিষ্ট কিছু মার্চেন্ট অ্যাকাউন্টে ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.৪ শতাংশ হারে এমডিআর ধার্য হওয়ার কথা। দিওয়ালির পর এই নিয়ম কার্যকর হলে ওই লেনদেনেই মাশুল গুনতে হবে।

610
৭৫,০০০ টাকার বেশি হলেও সর্বোচ্চ ৩০০
Image Credit : Asianet News

৭৫,০০০ টাকার বেশি হলেও সর্বোচ্চ ৩০০

৭৫,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এমডিআরের সর্বোচ্চ সীমা বাঁধা হয়েছে ৩০০ টাকা। অর্থাৎ লেনদেন যত বড়ই হোক, এর বেশি মাশুল লাগবে না।

710
জরুরি পরিষেবায় ফ্ল্যাট ৫ টাকা
Image Credit : Asianet News

জরুরি পরিষেবায় ফ্ল্যাট ৫ টাকা

রেল, টেলিকম, বিমা, জ্বালানি, বিদ্যুৎ-জলের বিল এবং শিক্ষার মতো জরুরি ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে লাগবে মাত্র ৫ টাকা ফ্ল্যাট এমডিআর।

810
কোথায় কোনও চার্জ নেই?
Image Credit : Pinterest

কোথায় কোনও চার্জ নেই?

২,০০০ টাকা পর্যন্ত লেনদেন আগের মতোই ফ্রি থাকছে। কিউআর কোডে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট নেওয়া ছোট ব্যবসায়ীদেরও এমডিআর দিতে হবে না। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে (P2P) যত টাকাই পাঠান, সেটাও সম্পূর্ণ ফ্রি।

910
অর্থ মন্ত্রকের দাবি
Image Credit : Pinterest

অর্থ মন্ত্রকের দাবি

মন্ত্রকের বক্তব্য, এর ফলে প্রায় ৯৬ শতাংশ পি২এম লেনদেনে কোনও প্রভাবই পড়বে না। এমডিআর কোনও কর নয়। সরকার বা এনপিসিআই এই টাকা নিচ্ছে না। ইউপিআই ইকোসিস্টেমের খরচ সামলাতে এই অর্থ ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপগুলির মধ্যে ভাগ হবে।

1010
তারিখ এখনও অনিশ্চিত
Image Credit : Pinterest

তারিখ এখনও অনিশ্চিত

দিওয়ালির পর ঠিক কবে থেকে এমডিআর চালু হবে, তা জানায়নি এনপিসিআই। পরে আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হবে। এর আগে একাধিক বণিক সভা আপত্তি জানিয়েছিল। এমডিআরের জন্য ইউপিআইতে প্রযুক্তিগত আপডেটও প্রয়োজন, এটাও সময়সীমা পেছনোর অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Rate: তৃতীয়ার দিনে পতন সোনার দামে, গতকালের তুলনার কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image2
India Clean Energy: কয়লার ওপর নির্ভরতা কমছে? ভারতের গ্রিন এনার্জি বিপ্লবের আসল ছবি
Recommended image3
Now Playing
Retirement Plan 3: দুর্বল চিত্তের হলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন না! বিনিয়োগে বসতে লক্ষ্মী
Recommended image4
Fuel Price Hike: পুজোর মরশুমেই বড় ধাক্কা! একলাফে ৫ টাকা বাড়ল পেট্রোল, ডিজেলেও ৩ টাকা
Recommended image5
RBI Repo Rate: দেশে মূল্যবৃদ্ধি ছুঁতে পারে ৭ শতাংশ, রেপো রেট বাড়াতে পারে আরবিআই
Related Stories
Recommended image1
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতদের জন্য বড় সিদ্ধান্ত, ১৭ অক্টোবরের মধ্যে মিলবে ৩০০০ টাকা
Recommended image2
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved