১৯৭৫ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করে জেল খেটেছিলেন যাঁরা, সেই ৩২৫ জন ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ও। প্রত্যেককে তাম্রপদক ও সম্মান জ্ঞাপন করা হয়।
26
মাসিক ভাতা থেকে বিনামূল্যে চিকিৎসা, একগুচ্ছ সুবিধার ঘোষণা
অনুষ্ঠানে ‘লোকতন্ত্র সেনানী’দের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা, সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সুবিধাগুলি তাঁদের জীবনযাত্রায় বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।
36
প্রয়াতদের ক্ষেত্রেও সুবিধা পাবেন স্ত্রী বা স্বামী
যাঁরা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, সেই ‘লোকতন্ত্র সেনানী’দের ক্ষেত্রে তাঁদের স্ত্রী কিংবা স্বামী সমস্ত সরকারি সুযোগসুবিধা ভোগ করবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর ফলে পরিবারগুলিও আর্থিক ও সামাজিক নিরাপত্তা পাবে বলে জানানো হয়েছে।
জরুরি অবস্থার ভয়াবহ দিনগুলির কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, সে সময় গোটা দেশে প্রায় এক লক্ষ মানুষকে জেলবন্দি করা হয়েছিল, যার মধ্যে বাংলা থেকেই ছিলেন অন্তত ৫ হাজার জন। গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে তাঁদের ত্যাগের কথাই এদিন তুলে ধরেন তিনি।
56
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ
অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রবাদ, দেশপ্রেম ও সনাতন সংস্কৃতিকে অতীতে মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি, এবং তাঁর অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন।
66
শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
আগামী ১৩ আগস্ট শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যসচিবের নেতৃত্বে সচিবালয়ে একটি বিশেষ কমিটি গঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই কমিটির মাধ্যমে শ্যামাপ্রসাদের আদর্শ ও বঙ্গভঙ্গের প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.