Transfer Allowance: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বদলি ও প্যাকিং অনুদান মিলিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বা মূল বেতনের ৮০ শতাংশ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। জেনে নিন নতুন নিয়মের সব শর্ত।
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলে এ বার মিলবে আরও সহজ ও উন্নত আর্থিক সুবিধা। মোটা অঙ্কের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার।
28
বদলি ভাতায় বড় পরিবর্তন
এতদিন বদলির অনুদান (ট্রান্সফার গ্রান্ট) ও মালপত্র গোছানোর ভাতা (প্যাকিং অ্যালাউন্স) আলাদা আলাদাভাবে দেওয়া হত। এই দুটি বিষয় জুড়ে দিয়ে এ বার চালু হচ্ছে সরলীকৃত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ ব্যবস্থা।
38
টাকার অঙ্ক
নতুন নিয়মে সরকারি কর্মচারীরা বদলি হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন। কিংবা পাবেন মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত এককালীন অর্থ।
এই আর্থিক সাহায্য পেতে কর্মচারীদের কোনও রসিদ বা ভাউচার জমা দিতে হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই টাকা পাওয়ার জন্য এবার থেকে আর সরকারি কর্মীদের বেশি কাঠখড় পোড়াতে হবে না।
58
ভাতার শর্ত
বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলি হলে মিলবে পুরো অনুদান। আর ৩০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে এক-তৃতীয়াংশ হার।
68
কারা কারা পাবেন বদলি ভাতা?
নতুন কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা, তাঁদের জন্যও এই আর্থিক সুবিধা সমানভাবে প্রযোজ্য হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দফতর। অর্থাৎ, চাকরি জীবন শেষ করে যাঁরা পুরনো কর্মস্থল ছেড়ে অন্য কোনও শহর বা জায়গায় গিয়ে নতুন করে বসবাস শুরু করতে চাইছেন, তাঁরাও এই একই কাঠামোয় বদলি ও প্যাকিং সংক্রান্ত অনুদান পাওয়ার অধিকারী হবেন।
78
ভাতার সময়সীমা
অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন থেকে এবং অবসরের ক্ষেত্রে ৩১ মে থেকে কার্যকর হবে নতুন এই ব্যবস্থা। অর্থাৎ এই তারিখের পর থেকে যাঁরা বদলি বা অবসর নিয়েছেন, তাঁরাই নতুন কাঠামোয় সুবিধা পাবেন।
88
টাকা পাওয়ার সহজ শর্ত
পরিবারকে সঙ্গে না নিয়ে গিয়ে শুধু নিজের মালপত্র সরালেও মিলবে অনুদান, ব্যক্তিগত মালপত্রের পরিমাণের উপর তা নির্ভর করবে না বলেও স্পষ্ট করেছে অর্থ দফতর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.