Suvendu Adhikari: দিল্লিতে NCPI-র সঙ্গে শুভেন্দুর বৈঠকে কী হল? বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা

Published : Aug 04, 2026, 09:45 PM IST
suvendu adhikari

সংক্ষিপ্ত

দিল্লির বঙ্গভবনে প্রাক্তন তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০ জন সাংসদের দলত্যাগের পর রাজ্যের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তার মধ্যেই এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রাজ্যের রাজনৈতিক মহলে যখন জোরদার ওঠাপড়া চলছে, ঠিক তখনই দিল্লির বঙ্গভবনে প্রাক্তন তৃণমূল ও বর্তমান ন্যাশানাল সিটিজেন পার্টি ওব ইন্ডিয়া-র (NCPI)সাংসদদের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই বৈঠক হয়।

বৈঠকে কী হল?

বৈঠক সেরে শুভেন্দু বেরিয়ে গেলেও, সেখানে উপস্থিত থাকা বিজেপি নেতা সুখেন্দু শেখর রায় জানান, এটি একটি 'সৌজন্য সাক্ষাৎ' ছিল। সুখেন্দু শেখর রায় বলেন, "এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, আমি শুধু ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম।"

TMC vs TMC

এই বৈঠকটি এমন একটা সময়ে হল, যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল ঘটেছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ২০ জন লোকসভা সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়েছেন। এরপর তাঁরা বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-কে সমর্থনের কথাও ঘোষণা করেন।

দলত্যাগ বিরোধী আইন এড়াতেই এই রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর সংসদে তৃণমূল কংগ্রেসকে ঘিরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে।

NCPতে ফাটল!

তবে সাম্প্রতিক কিছু ঘটনায় NCPI-এর অন্দরের ঐক্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত মঙ্গলবার NDA সংসদীয় দলের 'মঙ্গল মিলন' বৈঠকে যোগ দেননি NCPI-এর তিন নেতা—আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এরপরই তাঁদের নিয়ে গুঞ্জন শুরু হয়।

যদিও NCPI এই ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতাদের দাবি, ওই তিন সাংসদ বিজেপি-নেতৃত্বাধীন NDA-তে যোগ দিতে চান না।

তৃণমূল সাংসদ সৌগত রায় আগেই বলেছিলেন যে NCPI-এর ওই তিন নেতা বিজেপির সঙ্গে জোট বাঁধতে রাজি নন, আর সেই কারণেই তাঁরা বৈঠক বয়কট করেছেন। তাঁর কথায়, "আলোচনা চলছে, কথাবার্তা হচ্ছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি।"

সৌগত রায় আরও জানান, যখন ২০ জন সাংসদ তৃণমূল ছেড়েছিলেন, তখন তাঁরা যে বিজেপিতে যোগ দেবেন, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। তিনি যোগ করেন, ওই তিন সাংসদের পক্ষে নিজেদের সম্প্রদায়ের কাছে জবাবদিহি করা কঠিন হয়ে পড়ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের হারের পরেই এই ২০ জন বিদ্রোহী সাংসদ দল ছাড়েন এবং NCPI-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। এরপর সেই দল NDA-কে সমর্থনের কথা জানায়।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্টের ৩০০০ টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি? জেনে নিন দেরির আসল কারণ
Baruipur News: বাড়িতে একা পেয়েই ঝাঁপিয়ে পড়ল! বারুইপুরের TMC সদস্যের ভাইপোর কুকীর্তি ফাঁস