MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • TMC-র ২০ বিদ্রোহী সাংসদকে NDA-র বৈঠকে অভ্যর্থনা, লোকসভায় এখনও ঝুলে NCPI-র স্বীকৃতি

TMC-র ২০ বিদ্রোহী সাংসদকে NDA-র বৈঠকে অভ্যর্থনা, লোকসভায় এখনও ঝুলে NCPI-র স্বীকৃতি

তৃণমূল ছেড়ে আসা ২০ সাংসদকে সংসদে ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে স্বাগত জানাল এনডিএ শিবির। মোদি-শাহ-রাজনাথের পাশেই বসলেন কাকলি ঘোষ দস্তিদার, তবে লোকসভায় এনসিপিআই-এর সংসদীয় দলের স্বীকৃতি এখনও ঝুলে রয়েছে স্পিকারের কাছে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 28 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
এনডিএ তে আনুষ্ঠানিক যোগদান তৃণমূল ত্যাগী সাংসদদের
Image Credit : ANI

এনডিএ-তে আনুষ্ঠানিক যোগদান তৃণমূল ত্যাগী সাংসদদের

মঙ্গলবার সংসদে ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে এনডিএ শিবিরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হল তৃণমূল ছেড়ে আসা সাংসদদের। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI) এনডিএ-র নতুন শরিক হিসেবে ঘোষিত হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মোদি-শাহ-রাজনাথের পাশেই কাকলি
Image Credit : ANI

মোদি-শাহ-রাজনাথের পাশেই কাকলি

এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একই সারিতে বসলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যিনি দলবদলের অন্যতম উদ্যোক্তা।

Related Articles

Related image1
মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক? NCPI-র ২০ সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের TMC
Related image2
TMC Crisis: বিদ্রোহে কাঁপছে তৃণমূল, মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা প্রশান্ত কিশোরের
310
দ্বিতীয় সারিতে বাকি সাংসদরা
Image Credit : ANI

দ্বিতীয় সারিতে বাকি সাংসদরা

কাকলির পিছনের সারিতে দেখা গেল শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকার-সহ অন্য সাংসদদের। একে একে নাম ধরে পরিচয়পর্ব সারা হয়।

410
মিশে যাওয়া নয়, শরিক হওয়া
Image Credit : ANI

মিশে যাওয়া নয়, শরিক হওয়া

এদিনের বৈঠকে স্পষ্ট হয়ে যায়, বিজেপিতে সরাসরি মিশে যাওয়া নয়, আপাতত এনডিএ-র শরিক দল হিসেবেই থাকছে এনসিপিআই। যদিও আজই এই সাংসদদের সঙ্গে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেও ২০ সাংসদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

510
সাংসদদের প্রতিক্রিয়া
Image Credit : CHATGPT

সাংসদদের প্রতিক্রিয়া

বৈঠক শেষে শতাব্দী রায় জানান, বৈঠক অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে এবং কোন কোন বিল আসছে, তা নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানো হয়েছে। জুন মালিয়া, শর্মিলা সরকাররাও বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেন।

610
মোদির আলাদা করে কথা
Image Credit : ANI

মোদির আলাদা করে কথা

প্রেজেন্টেশন ও পরিচয়পর্বের পর প্রধানমন্ত্রী নিজে প্রত্যেক সাংসদের সঙ্গে আলাদা করে কথা বলেন বলে জানিয়েছেন উপস্থিত সাংসদরা।

710
আগে তৃণমূল সাংসদ পরিচয়েই ডাক
Image Credit : ANI

আগে তৃণমূল সাংসদ পরিচয়েই ডাক

প্রসঙ্গত, এর আগে বাদল অধিবেশনের শুরুতে সর্বদলীয় বৈঠকে ডাক পেলেও বিতর্কের মুখে পড়েছিলেন এই বিক্ষুব্ধ সাংসদরা। লোকসভার ওয়েবসাইটে তখনও তাঁদের পরিচয় ছিল তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই, কারণ এনসিপিআইকে সংসদীয় দলের মান্যতা তখনও দেননি স্পিকার ওম বিড়লা।

810
২০ জন সাংসদের দলবদল
Image Credit : ANI

২০ জন সাংসদের দলবদল

ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর ২০ জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন। বাদল অধিবেশনে লোকসভায় তাঁদের জন্য আলাদা আসনও দিয়েছিলেন স্পিকার।

910
সোমবার বাতিল হয় শুভেন্দুর সঙ্গে বৈঠক
Image Credit : ANI

সোমবার বাতিল হয় শুভেন্দুর সঙ্গে বৈঠক

মঙ্গলবারের আগে সোমবার বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ২০ সাংসদের নির্ধারিত বৈঠক শেষমুহূর্তে বাতিল হয়ে যায়, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

1010
বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত
Image Credit : Asianet News

বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত

মঙ্গলবারের এই ‘গ্র্যান্ড ওয়েলকাম’-এর পর রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে— আগামী দিনে কি এনসিপিআই সরাসরি বিজেপিতেই মিশে যাবে? তা নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card Cancel: রাজ্যে ১ কোটির বেশি রেশন কার্ড বাতিল হতে পারে, সর্বাধিক এই ৩ জেলায়
Recommended image2
ED Raid: তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে ইডি-র হানা, তল্লাশি বাংলা-সহ তিন রাজ্যে
Recommended image3
Rain Alert: আর কিছুক্ষণেই বৃষ্টি! ৬ জেলায় কমলা সতর্কতা, নিম্নচাপ-অক্ষরেখার জোড়া প্রভাবে ‘বিদ্ধ’ বঙ্গ
Recommended image4
WB Allowances: ৬০ লক্ষ মানুষ পাবেন ১৫০০ টাকা করে, খানিকক্ষণ পর থেকেই ঢুকতে শুরু করবে
Recommended image5
Today’s News in Bengali Live: Ration Card Cancel - রাজ্যে ১ কোটির বেশি রেশন কার্ড বাতিল হতে পারে, সর্বাধিক এই ৩ জেলায়
Related Stories
Recommended image1
মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক? NCPI-র ২০ সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের TMC
Recommended image2
TMC Crisis: বিদ্রোহে কাঁপছে তৃণমূল, মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা প্রশান্ত কিশোরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved