CM of West Bengal: কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরে এখনও পর্যন্ত বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। সম্ভাব্যমন্ত্রীদের নাম নিয়েও আলোচনা।
কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? তাই নিয়ে তুমুল চর্চা চলছে। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরে এখনও পর্যন্ত বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। যদিও বিজেপি সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বাকি মন্ত্রীদের সম্ভাব্য তালিকা নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে।
210
এগিয়ে শুভেন্দু
বাংলার মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ নন্দীগ্রামের পর এবার ভবানীপুর- পরপর দুইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর রেকর্ড রয়েছে তাঁরই ঝুলিতে।
310
চর্চায় কার্তিক মহারাজের নাম
আরএসএস সূত্রের খবর বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে কার্তিক মহারাজের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও আরএসএস-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়েনি। তবে সম্প্রতি মমতার সঙ্গে কার্তিক মহারাজের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরে।
বিজেপি সূত্রের খবর, এবার বাংলা একজন নয় দুইজন উপমুখ্যমন্ত্রী পাবে। আর সেই তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। তবে উত্তর বঙ্গ বিজেপির গড় হিসেবে পরিচিত। আর এবার ভোটে জিতে সেই উত্তরবঙ্গ থেকেও একজনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
510
এগিয়ে নিশীথ প্রামানিক
বিজেপি সূত্রের খবর উত্তরবঙ্গ থেকে উপমুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে এগিয়ে রয়েছেন নিশীথ প্রামানিক। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তবে তাঁর সঙ্গে শঙ্কর ঘোষকেও বিজেপি মন্ত্রিসভার সদস্য করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
610
মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে
মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে বেশ কয়েকটি নাম।
ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী- অশোক দিন্দা
সংস্কৃতি দফতরের মন্ত্রী - রুদ্রনীত ঘোষ
স্বাস্থ্যমন্ত্রী- পীযূষ কানোরিয়া
শিক্ষামন্ত্রী- স্বপন দাশগুপ্ত
710
তালিকায় নাম
মন্ত্রী করা হতে পারে জগদ্দলে জয়ী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, উত্তর দমদমের প্রার্থী সৌরভ শিকদারের নাম। উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজনকে রাজ্যের মন্ত্রী করা হতে পারে। মন্ত্রী করা হতে পারে দিলীপ ঘোষকে।
810
মহিলা মন্ত্রী
অগ্নিমিত্রা পল থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়- বেশ কয়েকজন মহিলাকে মন্ত্রী করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বিজেপি বা আরএসএস আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
910
অমিত শাহের নেতৃত্বে বৈঠক
বিজেপি সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বাকি মন্ত্রীদের নাম নিয়ে ইতিমধ্যেই অমিত শাহের বাড়িতে বৈঠক হয়েছে। সেখানে রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে আলোচনাও হয়েছে।
1010
৯ মে শপথ গ্রহণ
বিজেপি সূত্রের খবর ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি রাজ্যসভাপতি শমীর ভট্টাচার্যের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে একদফা বৈঠক হয়েছে। শমীক পুলিশ কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.