MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • CM Of West Bengal: শুভেন্দু থেকে দিলীপ ঘোষ, বঙ্গের মুখ্যমন্ত্রীর জল্পনায় ঘুরছে যে ৮টি নাম

CM Of West Bengal: শুভেন্দু থেকে দিলীপ ঘোষ, বঙ্গের মুখ্যমন্ত্রীর জল্পনায় ঘুরছে যে ৮টি নাম

CM Of West Bengal: ২৯৪ আসন পশ্চিমবঙ্গ বিধানসভায়। তারমধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। তাই কে হবে মুখ্যমন্ত্রী তাই নিয়ে জল্পনা তুঙ্গে। চর্চায় রয়েছে এই নামগুলি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 05 2026, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
শুভেন্দু অধিকারী
Image Credit : ANI

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সময়ের ছায়াসঙ্গী ছিলেন। ২০২০ সালে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সবথেকে বড় সমালোচক শুভেন্দু অধিকারী। গতবার নন্দীগ্রাম, এবার ভবানীপুর- পরপর দুইবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারানোর রেকর্ড শুভেন্দুর। আর সেই কারণেই আগামী মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রিত্বের অভিজ্ঞতাও রয়েছে।

29
সুকান্ত মজুমদার
Image Credit : ANI

সুকান্ত মজুমদার

কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর দৌড়ে সুকান্ত মজুমদারের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি এবার ভোটে দাঁড়াননি। আর সেই কারণেই তাঁকে উপনির্বাচনের মাধ্যমে যে কোনও আসন থেকে জিতিয়ে নিয়ে আসাও সম্ভব।

Related Articles

Related image1
১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং
Related image2
Bengal CM: শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সিদ্ধান্ত নিতে বঙ্গ সফরে ফের অমিত শাহ
39
স্বপন দাশগুপ্ত
Image Credit : Asianet News

স্বপন দাশগুপ্ত

রাসবিহারীর বিজেপির প্রার্থী। দুইবার পরে ভোটে দাঁড়ালোও তিনি জেতেননি। এবার তৃণমূলের দেবাশিস কুমারকে হারিয়েছেন। দিল্লির বিজেপির নেতাদের ঘনিষ্ট স্বপন দাশগুপ্ত। দীর্ঘ দিনই গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত স্বপন দাশগুপ্ত।

49
রূপা গঙ্গোপাধ্যায়
Image Credit : ANI

রূপা গঙ্গোপাধ্যায়

সোনারপুরের সোনারমেয়ে নামে পোস্টার পড়েছিল রূপা গঙ্গোপাধ্যায়ের নামে। বিজেপির সাংসদ ছিলেন। বাম জমানা শেষের পর রূপা পদ্ম শিবিরের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। তারপর থেকেই বিজেপির সক্রিয় নেত্রী। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে এবার প্রায় ৩৫ হাজার ভোটে জয়ী রূপা।

59
দিলীপ ঘোষ
Image Credit : ANI

দিলীপ ঘোষ

বিজেপির প্রাক্তর রাজ্য সভাপতি। আরএসএস-এর সক্রিয় সদস্য সূত্রের খবর দিলীপ ঘোষের সঙ্গে নাগপুরের যোগ রয়েছে। এবার আবার খগড়পুর থেকে জয়ী। মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনিও থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কট্টোর সমালোচকদের মধ্যে একজন দিলীপ ঘোষ।

69
শমীক ভট্টাচার্য
Image Credit : ANI

শমীক ভট্টাচার্য

মুখ্যমন্ত্রী কে হবেন? এই জল্পনায় রয়েছে বর্তমান বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের নামও। যদিও তিনি একাধারে সাংসদ। ও বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির এক ব্যক্তি একপদ এই নিয়ম প্রযোজ্য। তাতে কিছুটা বাধা রয়েছে শমীকের ভাগ্যে। যদিও দলীয় ঘোষকে সরিয়ে শমীক ভট্টাচার্যই বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতির তকমা পেয়েছেন।

79
জগন্নাথ চট্টোপাধ্য়ায়
Image Credit : সোশ্যাল মিডিয়া

জগন্নাথ চট্টোপাধ্য়ায়

ছাত্র থেকেই ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। পড়াশুনায় তুখড়। সাংবাদিক হিসেবেই সুমান অর্জন করেছিলেন। আর মোটা বেতনের চাকরি ছেড়ে ফুলটাইম রাজনীতিতে চলে যেতে সময় নেননি। ২০২১এর আগে থেকেই বিজেপির সক্রিয় সদস্য। এবার অনুব্রত গড় হিসেবে পরিচিত সিউড়ির জয়ী প্রার্থী।

89
লকেট চট্টোপাধ্যায়
Image Credit : social media

লকেট চট্টোপাধ্যায়

দীর্ঘ দিন ধরেই বিজেপির সক্রিয় মহিলা নেত্রী। সাংসদ ছিলেন। গত লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান। তবে বিজেপির দাপুটে নেত্রী হিসেবেই পরিচিত। বিধানসভা ভোটে প্রচারে সামনের সারিতে দেখা গিয়েছে লকেট চট্টোপাধ্য়ায়কে।

99
মুখ্যমন্ত্রী কে?
Image Credit : ANI

মুখ্যমন্ত্রী কে?

রাজ্যে আসছেন অমিত শাহ। বর্তমানে তাঁকে রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছে। তাঁর উপস্থিতিতেই পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। তখনই জানা যাবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Manoj Tiwary: 'পাপ বাপকেও ছাড়ে না!' ভোটে হারতেই তৃণমূলকে তোপ মনোজ তিওয়ারির
Recommended image2
১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং
Recommended image3
Now Playing
Sukanata Majumdar: 'হারকে মেনে নিতে হয়, এটাই গণতন্ত্র', দিদিকে চরম শিক্ষা সুকান্তর
Recommended image4
Mamata Banerjee: ভিত্তিহীন-অসত্য অভিযোগ মমতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
Recommended image5
Kolkata Councillors: কলকাতার TMC কাউন্সিলদের BJPতে যোগদান ঘিরে জোর জল্পনা, পালবদলের পর এবার কি দলবদলের পালা!
Related Stories
Recommended image1
১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং
Recommended image2
Bengal CM: শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সিদ্ধান্ত নিতে বঙ্গ সফরে ফের অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved