MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং

১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং

Writers'Building:আবারও বঙ্গের প্রধান প্রশাসনিক ভবন ফিরতে চলেছে গঙ্গার এপারে। ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই সংস্কারের নাম করে রাইটার্স থেকে নবান্নে প্রশাসনিক ভবন সরিয়ে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 05 2026, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নবান্নর পরিবর্তে রাইটার্স
Image Credit : Asianet News

নবান্নর পরিবর্তে রাইটার্স

আবারও বঙ্গের প্রধান প্রশাসনিক ভবন ফিরতে চলেছে গঙ্গার এপারে। ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই সংস্কারের নাম করে রাইটার্স থেকে নবান্নে প্রশাসনিক ভবন সরিয়ে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার রাজ্যে পরিবর্তনের পর আবারও নবান্ন থেকে রাইটার্সে ফিরতে চলেছে প্রশাসনিক ভবন।

210
বিজেপির বার্তা
Image Credit : ANI

বিজেপির বার্তা

একটি ইন্টারভিউতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন ক্ষমতায় এলে নবান্ন নয়, সরকার পরিচালিত হবে মহাকরণ অর্থাৎ রাইটার্স বিল্ডিং থেকেই। বিজেপি ক্ষমতায় আসার পরই মহারণে তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Related image1
Sukanta Majumdar: 'হার মেনে নিন মমতা', হিন্দু ভোট বেড়েছে ২০ শতাংশ, দাবি সুকান্তর
Related image2
Bengal CM: শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সিদ্ধান্ত নিতে বঙ্গ সফরে ফের অমিত শাহ
310
PWDর আধিকারিকরা মহাকরণে
Image Credit : Getty

PWDর আধিকারিকরা মহাকরণে

৪ মে সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তৎপরতা বৃদ্ধি পেয়েছে রাইটার্সে। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের একাধিক আমলা বিশেষ করে PWDর আধিকারিকরা মহারণের হালহাকিকৎ খতিয়ে দেখতে এসেছেন। 'দুয়োরানির' মত পড়ে থাকা মহাকরণের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

410
মহাকরণ থেকে নবান্ন যাত্রা
Image Credit : Getty

মহাকরণ থেকে নবান্ন যাত্রা

সালটা ছিল ২০১৩। ৫ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন চলে যান। সেই সময় তিনি জানিয়েছিলেন মহাকরণে সংস্কারের কাজ চলছে। আর সেই কারণে মাত্র ৬ মাসের জন্য রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় মহাকরণ থেকে নবান্নে নিয়ে যাচ্ছেন। ৬ মাস পরেই ফিরবেন।

510
১৩ বছরের 'বনবাস'
Image Credit : Asianet News

১৩ বছরের 'বনবাস'

মহাকরণের পাত্তাতাড়ি গোটানোর পর কেটে গেছে প্রায় ১৩ বছর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় আর ফিরে আসেননি মহাকরণে। রাজ্যের অন্দরে লালবাড়ি নামেই পরিচিত মহাকরণ। গত কয়েক বছর ধরেই চলছে সংস্কারের কাজ। বহিরঙ্গ ও অন্দরমহলে সারাইয়ে হাত পড়লেও কাজ সে ভাবে এগোয়নি।

610
মহাকরণে অফিস!
Image Credit : Getty

মহাকরণে অফিস!

মমতা নবান্নে চলে গিয়েছেন। হেরিটেজ সংস্থার সঙ্গে কথা বলে মহাকরণের সংস্কার কাজ শুরু হয়েছিল। কিন্তু তারপরেও একাধিক দফতরের অফিস রয়েছে এখানে। সেগুলি হল- স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ভূমি সংস্কার দপ্তর, কৃষি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অংশ। এছাড়া, আইন দপ্তর, জুডিশিয়াল, পরিষদীয় বিষয়ক দপ্তরের একটা অংশ এখান থেকে কাজ করে।

710
মহাকরণের বর্তমান অবস্থা
Image Credit : Getty

মহাকরণের বর্তমান অবস্থা

২০২১ সালে মহাকরণের সংস্কার কার হয়েছিল। কয়েক কোটি টাকা খরচ করা হয়েছিল। হেরিটেজ কমিটির সঙ্গে কথা বলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাঠামো সংস্কার করা হয়ছিল। তবে মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘর, আর তার পাশেই যে মিটিং রুম রয়েছে সেগুলি এখনও নির্মীয়মান।

810
রোটান্ডার বারান্দা
Image Credit : Getty

রোটান্ডার বারান্দা

রোটান্ডার বারান্দার জায়গায় কাজ চলছে। ছাদের লোহার বিম একই রয়েছে। পুরোন কাঠামো বাঁচিয়ে সংস্কারের কাজ চলছে। লিফট বসানো হয়েছে। তবে তা বন্ধ। তবে দোতলার তুলনায় তিন তলার কাজের পরিবেশ রয়েছে। মূল বিল্ডিং-এক অনেকটা অংশই ভাঙাচোরা রয়েছে।

910
শৌচাগার সমস্যা
Image Credit : Asianet News

শৌচাগার সমস্যা

প্রশাসন সূত্রের খবর, এখনও শৌচাগারে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই। মহিলাদের সমস্যায় পড়তে হয়। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কর্মীদের অভিযোগ রয়েছে। যত্রতত্র আবর্জনা থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে লালবাড়িতে।

1010
মহাকরণের ইতিহাস
Image Credit : Getty

মহাকরণের ইতিহাস

১৭৭৬ সালে টমাস লায়ন (Thomas Lyon) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিদের (Writers) বসবাসের জন্য কলকাতার লাল দীঘির পাড়ে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ তৈরি করেন । ১৭৮০ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি ছিল মূলত ইউরোপীয় কর্মকর্তাদের বাসস্থান, যা পরে প্রশাসনিক ভবনে রূপান্তরিত হয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: ভিত্তিহীন-অসত্য অভিযোগ মমতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
Recommended image2
Now Playing
Mamata Banerjee: 'রাজভবনে যাব না, ইস্তফাও দেব না'! শুভেন্দুর কাছে হেরে 'নাটক' শুরু মমতার!
Recommended image3
Now Playing
Bhabanipur: 'হিন্দুদের ভোটেই ভবানীপুর জয়', ভবানীপুরে মমতাকে হারিয়েই বিস্ফোরক শুভেন্দু
Recommended image4
MAMATA BANERJEE: 'আমরা হারিনি! পদত্যাগের প্রশ্ন উঠছে কেন?' এখনও হার মানতে নারাজ মমতা
Recommended image5
বেনোজলে বান ডেকেছে! এদের দলে নেওয়ার 'ভুল' কি বিজেপিও করবে?
Related Stories
Recommended image1
Sukanta Majumdar: 'হার মেনে নিন মমতা', হিন্দু ভোট বেড়েছে ২০ শতাংশ, দাবি সুকান্তর
Recommended image2
Bengal CM: শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সিদ্ধান্ত নিতে বঙ্গ সফরে ফের অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved