মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাতের বিশেষ পদ ঘিরেই এখন চর্চা। ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে মধ্যাহ্নভোজে গিয়ে একাধিক পদের স্বাদ নিয়েছেন তিনি। তবে বাকি সব পদকে ছাপিয়ে তাঁর মন জয় করেছে একটি বিশেষ খাবার—চিংড়ি পিঠে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাতের বিশেষ পদ ঘিরেই এখন চর্চা। ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে মধ্যাহ্নভোজে গিয়ে একাধিক পদের স্বাদ নিয়েছেন তিনি। তবে বাকি সব পদকে ছাপিয়ে তাঁর মন জয় করেছে একটি বিশেষ খাবার—চিংড়ি পিঠে। বাগদার বিধায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর নিজের হাতে এই পদ রান্না করে খাইয়েছেন মুখ্যমন্ত্রীকে। শুধু খেয়েই ক্ষান্ত হননি শুভেন্দু, কী ভাবে এই পদ তৈরি করা হয়েছে, তা-ও নাকি খুঁটিয়ে জেনে নিয়েছেন।
26
এবার সেই চিংড়ি পিঠে বানানোর কৌশল জেনে নিন আপনিও। মজার বিষয় হল, খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন নেই। মাত্র ১৫ মিনিটেই তৈরি করে নিতে পারবেন বরিশালের জনপ্রিয় এই পদ।
36
রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারীর আপ্যায়নের বিশেষ আয়োজন করেছিলেন সোমা ঠাকুর। সকাল সাড়ে ৫টা থেকেই রান্নার প্রস্তুতি শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্য মেনুতে ছিল মৌরলা মাছ, ইলিশ ভাজা ও ভাপা, পমফ্রেট ভাজা, চিংড়ি-মোচার ঘণ্ট, চিংড়ির মালাইকারি, খাসির মাংস এবং দেশি মুরগির মাংস। পাশাপাশি ছিল ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মিষ্টি, দই এবং ছানার পায়েস। তবে এত পদের মধ্যে ঠাকুরবাড়ির বিশেষ চিংড়ি পিঠেই বেশি পছন্দ হয়েছে শুভেন্দুর। সোমা ঠাকুরের কথায়, এই পদ খেয়ে তিনি আপ্লুত হয়েছেন। রান্নার পদ্ধতিও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
46
কী কী উপকরণ লাগবে চিংড়ি পিঠে বানাতে?
চিংড়ি – ৫০০ গ্রাম
নারকেল বাটা – আধ কাপ
কালো সরষে বাটা – ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা – ৫টি
সরষের তেল – পরিমাণমতো
নুন – স্বাদমতো
চিনি – পরিমাণমতো
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
কলাপাতা – ২টি
56
কী ভাবে বানাবেন চিংড়ি পিঠে?
প্রথম ধাপ: প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
তৃতীয় ধাপ: তৈরি হওয়া মিশ্রণে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশে যাওয়া জরুরি।
চতুর্থ ধাপ: এবার একটি ননস্টিক কড়াই গরম করে তাতে সামান্য সরষের তেল ব্রাশ করে নিন। কড়াইয়ের মাপ অনুযায়ী গোল করে কাটা কলাপাতা বিছিয়ে দিন।
পঞ্চম ধাপ: কলাপাতার উপর চিংড়ির মিশ্রণটি ছড়িয়ে দিয়ে উপরে আরও একটি কলাপাতা দিয়ে ঢেকে দিন।
ষষ্ঠ ধাপ: গ্যাসের আঁচ কমিয়ে প্রায় ১০ মিনিট রান্না করুন। এরপর গ্যাস বন্ধ করে আরও ৫ মিনিট ঢাকা অবস্থায় রেখে দিন।
শেষ ধাপ: এবার ঢাকা খুলে কলাপাতা সরিয়ে চিংড়ি পিঠে চৌকো করে কেটে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
66
ব্যস! তৈরি ঠাকুরবাড়ির স্পেশ্যাল চিংড়ি পিঠে। বাড়িতে অতিথি এলে কিংবা রবিবারের দুপুরের ভোজে এই পদ একবার বানিয়ে দেখতেই পারেন। শুভেন্দুর পছন্দের এই পদ আপনার পরিবারেরও মন জয় করতে পারে!
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.