Weather Update: অর্ণবের পরে আন্দামান সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, এরাজ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা?

Published : Oct 30, 2026, 12:05 PM IST

News Low Pressure: ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হলেও দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট।

PREV
110
অর্ণব দুর্বল, কিন্তু স্বস্তি নেই!

ঘূর্ণিঝড় অর্ণব ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে আবহাওয়ার চোখ রাঙানি এখনই শেষ হচ্ছে না। বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার প্রভাব কালীপুজোর আগে কতটা পড়বে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

210
অর্ণবের অবশিষ্টাংশ এখন সুস্পষ্ট নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অর্ণবের অবশিষ্টাংশ ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিমে এগোতে এগোতে আরও দুর্বল হয়েছে। এখন সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল।

310
২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে

আগামী ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে। অবস্থান থাকবে ছত্তিশগড়ের উত্তর ভাগে। যার জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

410
দক্ষিণ আন্দামান সাগরে নতুন নিম্নচাপ

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় আরেকটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর দিকেও নজর রাখছেন আবহবিদেরা। সেই নিম্নচাপের জেরে কোথায় বৃষ্টি হবে, কতটা শক্তিশালী হবে তা এখনও স্পষ্ট নয়।

510
৩১ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা

ধীরে ধীরে উত্তর-পশ্চিমে এগিয়ে এই নিম্নচাপ ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে। সেখানেই ঘনীভূত হবে বলে পূর্বাভাস। তবে এখনও স্পষ্ট রূপরেখা নেই আবহাওয়াবিদদের কাছে।

610
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝড়বৃষ্টির আশঙ্কা

পরের দু’দিনে আরও উত্তরে সরে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে। তার প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710
পশ্চিমবঙ্গের উপকূলে এখনই সতর্কতা নেই

আপাতত রাজ্যের উপকূলে কোনও সতর্কতা জারি হয়নি। মৎস্যজীবীদের জন্যও কোনও সতর্কবার্তা নেই। সমুদ্রের উপর থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাব আপাতত কেটেছে।

810
শুক্রবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি

দার্জিলিং ও জলপাইগুড়িতে ৭ থেকে ২০ সেন্টিমিটার অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি। শনিবার পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে।

910
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের আশঙ্কা নেই। তবে শুক্রবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

1010
তাপমাত্রার হালহকিকত

আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন-চার ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দিনের পারদ দুই-তিন ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories