স্বাস্থ্যসাথী প্রকল্পে ভুয়ো বিলের অভিযোগ দীর্ঘদিনের। এত দিন একাধিক নির্দেশিকা জারি হলেও কোনও টিপিএ সংস্থাকে ছেঁটে ফেলা হয়নি। এবার আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ক্ষেত্রে সেই নজিরবিহীন পদক্ষেপই করল স্বাস্থ্য ভবন।
210
কারা এই টিপিএ
টিপিএ বা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর হল সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের মধ্যস্থতাকারী সংস্থা। বিমার অঙ্ক অনুমোদনের প্রশ্নে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভুয়ো বিল ধরার জন্যই এদের নিয়োগ করা হয়েছিল।
310
নতুন প্রকল্পে নতুন ব্যবস্থা
গত অগস্টে আয়ুষ্মান ভারতের সঙ্গেই রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। স্বাস্থ্যসাথী এখনও পুরোপুরি অতীত না হলেও আগামিদিনে এই দুই প্রকল্পের মাধ্যমেই পরিষেবা পৌঁছে দিতে চাইছে নতুন সরকার।
টিপিএ বা ইমপ্লিমেনটেশন সাপোর্ট এজেন্সি বাছতে দরপত্র ডাকা হয়। তাতে যোগ দেয় আটটি সংস্থা। তার মধ্যে দুটি টিপিএ প্রাইভেট লিমিটেডকে বাতিল করা হয়েছে।
510
নির্দেশিকায় কী বলা হল
স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, এই দুই সংস্থার বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারি প্রকল্পের নিয়মকানুন মেনে কাজ করেনি তারা। তাই দরপত্রের প্রক্রিয়া থেকে বাদ পড়ল দুই সংস্থা।
610
কীভাবে হত অনিয়ম
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, স্বাস্থ্যসাথীতে 'মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজে' চিকিৎসার খরচের কোনও সীমা ধার্য নেই। অন্য দিকে অস্ত্রোপচারের প্যাকেজে সীমা রয়েছে। অভিযোগ, অস্ত্রোপচারের রোগীকে মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজে ভর্তি দেখিয়ে বিলের অঙ্ক বাড়ানো হত।
710
বর্ধমানের নার্সিংহোমের উদাহরণ
স্বাস্থ্য ভবনের এক কর্তার দাবি, অর্থোপেডিক অস্ত্রোপচারের রোগীকে মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজের রোগী দেখিয়ে ৪০ হাজার টাকার বিল ৯০ হাজার টাকা করা হয়েছে। শুধু বর্ধমানের একটি নার্সিংহোমেই এমন ১৪টি ঘটনা মিলেছে বলে তাঁর দাবি।
810
নথিতেও গরমিল
ওই কর্তার অভিযোগ, কিছু নার্সিংহোমের বিমার নথিতে মেরুদণ্ডের অস্ত্রোপচার করেছেন অর্থোপেডিক সার্জন, অথচ এই অস্ত্রোপচার করেন নিউরো সার্জনেরা। যে রোগের চিকিৎসা হয়নি, তারও বিল তৈরির অভিযোগ উঠেছে।
910
টিপিএ-দের বিরুদ্ধেও অভিযোগ
অভিযোগ, কিছু টিপিএ সংস্থা অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো বিল আটকানোর কোনও চেষ্টাই করেনি। স্বাস্থ্য ভবনে এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল বলেও সূত্রের খবর।
বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে 'অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম'। সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে জানান, আগে একাধিকবার অভিযোগ জানানো হলেও অভিযুক্ত টিপিএ-দের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। তবে এখনই উচ্ছ্বাস দেখাতে রাজি নন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এ নিয়ে মন্তব্য করতে চাননি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.