
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত কালীঘাট! শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষে ছড়াল তীব্র উত্তেজনা। তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এবং মুখোমুখি সংঘর্ষের অভিযোগ উঠেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত কালীঘাট! শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষে ছড়াল তীব্র উত্তেজনা। তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এবং মুখোমুখি সংঘর্ষের অভিযোগ উঠেছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাতের পর তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনুগামীরা। অভিযোগ, রাত প্রায় ২টো নাগাদ সেখানে হাজির হয়ে বিজেপি কর্মীরা 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন। জন্মদিন উপলক্ষে টাঙানো অভিষেকের ছবি, কাটআউট ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।
অভিষেকের আরও অভিযোগ, তাঁদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তিনি। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়ির ভিতরে প্রবেশ করেন তৃণমূল সাংসদ।
ঘটনাকে কেন্দ্র করে অভিষেকের অভিযোগ, তাঁর বিরুদ্ধে 'হত্যার চক্রান্ত' করা হয়েছে। অন্যদিকে, গোটা ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কালীঘাট এলাকায়। কীভাবে শুরু হল সংঘর্ষ? কী অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? পুলিশের হস্তক্ষেপে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হল?