LIVE NOW
Published : May 22, 2026, 08:41 AM ISTUpdated : May 22, 2026, 12:53 PM IST

Today’s News in Bengali Live: MS Dhoni - এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

12:53 PM (IST) May 22

MS Dhoni - এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?

MS Dhoni News: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি মহেন্দ্র সিং ধোনি। তাঁর দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই ব্যর্থতার পর ধোনি আর সিএসকে-র হয়ে খেলবেন কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়েছে।

Read Full Story

12:37 PM (IST) May 22

Border Fencing - সীমান্তে আর গলতে পারবে না অনুপ্রবেশকারী! শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া

পশ্চিমবঙ্গ সরকার ২৭ কিলোমিটার জমি বিএসএফ-কে হস্তান্তর করার পর শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এই সিদ্ধান্তে এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

 

Read Full Story

12:25 PM (IST) May 22

প্যারাসিটামল, হার্ট, ভিটামিন-সহ ৩০০টি জরুরি ওষুধের দাম বাড়তে পারে, তালিকায় কী কী?

প্রায় ৩০০টিরও বেশি অত্যাবশ্যক ওষুধের দাম এককালীন বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র সরকার। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে ওষুধ তৈরির খরচ হু হু করে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। এই তালিকায় রয়েছে প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামলোডিপিন, অ্যাটোরভাস্ট্যাটিন, ডেক্সামেথাসোন এবং অ্যাসকরবিক অ্যাসিডের মতো ওষুধ।

Read Full Story

12:12 PM (IST) May 22

তৃণমূলের অন্দরেই কোন্দল নাকি অন্য সমীকরণ? নন্দীগ্রামে পঞ্চায়েতের প্রধান পদ ও সদস্য পদ থেকে ইস্তফা পবিত্র দম্পতির

Nandigram Politics: রাজ্য সরকার পাল্টানোর মাত্র এক মাসের মধ্যেই সস্ত্রিক ভোলবদল করলেন পবিত্র কর। নন্দীগ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে স্ত্রী শিউলি করকে নিয়ে ইস্তফা দিলেন পবিত্র কর।

 

Read Full Story

11:38 AM (IST) May 22

East Bengal - আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

East Bengal FC: ইন্টার কাশীকে (Inter Kashi FC) ২-১ হারিয়ে প্রথমবার আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার রাতে শেষ ম্যাচে এসসি দিল্লির (SC Delhi) বিরুদ্ধে ২-১ জয় পেলেও, গোলপার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতার দুই প্রধান ভারতের সেরা দুই দল।

Read Full Story

11:28 AM (IST) May 22

আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ

Weather Update: অসহ্য গরম থেকে মুক্তি দিতে ঝমঝমিয়ে আসবে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় নয়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

 

Read Full Story

11:14 AM (IST) May 22

Sealdah Local Train - শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল

শিয়ালদা রুটের যাত্রীদের জন্য সুখবর। বকরি ইদ উপলক্ষ্যে শিয়ালদা শাখায় স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।-শিয়লদা-লালগোলা শাখায় যাত্রীদের ভিড় সামাল দিতে বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল।

Read Full Story

10:45 AM (IST) May 22

Abhishek Banerjee - নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আদালতের

Abhishek Banerjee News: ভোটের প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করল কলকাতা হাইকোর্ট। কী বলছে আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:34 AM (IST) May 22

বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি

Pradhan Mantri Ujjwala Yojana: আরও ১৫ লক্ষ মহিলাকে 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'-র (PMUY) আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস (LPG) সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ১৫ লক্ষ উপভোক্তার কোটা চালু করে এই নতুন সংযোগগুলি দেওয়া হবে।

Read Full Story

10:33 AM (IST) May 22

Rupee Depreciation - টাকার দামে পতন কি ভারতের জন্য লাভজনক? RBI-কে স্বাধীন ছাড় দেওয়ার সওয়াল

ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়ার মতে, ডলারের তুলনায় রুপির দাম ১০০ ছাড়ালেও ভয় পাওয়ার কিছু নেই। বর্তমান পরিস্থিতিতে টাকাকে দুর্বল হতে দেওয়াই সঠিক পদক্ষেপ হবে বলে তিনি রিজার্ভ ব্যাঙ্ককে পরামর্শ দিয়েছেন।

 

Read Full Story

10:31 AM (IST) May 22

East Bengal - ইস্টবেঙ্গলে থাকবেন? আইএসএল জেতার পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্কার

Oscar Bruzon: ইস্টবেঙ্গলের (East Bengal FC) ইতিহাসে প্রথম কোচ হিসেবে আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হয়েছেন অস্কার ব্রুজোঁ। তিনি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন, চলতি মাসের পরেই ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষ। তবে এখন পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্কার। ফলে তিনি দলের সঙ্গে থেকে যেতে পারেন বলে আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা।

Read Full Story

10:05 AM (IST) May 22

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেতে জুনের আগেই করুন এই কাজ! স্ট্যাটাস চেক লিঙ্ক এখানে

Annapurna Bhandar Scheme: অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের ৩০০০ টাকা পেতে এখনই দেখুন প্রকল্পের নতুন পোর্টাল। রইল স্টেটাস চেক করার পদ্ধতি। নতুন ওয়েবসাইটের অ্যাড্রেসও রয়েছে।

 

Read Full Story

09:44 AM (IST) May 22

আশঙ্কাই সত্যি হল! রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করল বিজেপি সরকার, ধরা পড়লে শাস্তি

'ওয়াকিং ক্যাটফিশ' নামেও পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারি ও আগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ। কারণ এটি পরিবেশ, স্থানীয় মাছের প্রজাতি এবং সম্ভাব্যভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Read Full Story

More Trending News