
দিল্লিতে কি কার্যত জরুরি অবস্থার পরিস্থিতি?এমনই অভিযোগ তুলল ককরোচ জনতা পার্টি (CJP)। আরশোলাদের অভিযোগ, প্রতিবাদ-বিক্ষোভ দমনের উদ্দেশ্যে দিল্লিতে জনজীবন ব্যাহত করা হচ্ছে।
দিল্লিতে কি কার্যত জরুরি অবস্থার পরিস্থিতি?এমনই অভিযোগ তুলল ককরোচ জনতা পার্টি (CJP)। আরশোলাদের অভিযোগ, প্রতিবাদ-বিক্ষোভ দমনের উদ্দেশ্যে দিল্লিতে জনজীবন ব্যাহত করা হচ্ছে। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে CJP-র তরফে দাবি করা হয়েছে, দিল্লিকে কার্যত সেনাছাউনিতে পরিণত করা হয়েছে। গোটা দিল্লিজুড়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। কেন এত বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন? প্রতিবাদ জানানোর অধিকার ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে উঠছে প্রশ্ন। CJP-র এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।