
Illegal Construction : শুভেন্দু অধিকারীর বার্তাকে বুড়ো আঙুল! মন্দারমণিতে রাতের অন্ধকারে চলছে অবৈধ নির্মাণ
Mandarmani: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, রাজ্যে কোথাও চলবে না বেআইনি নির্মাণ। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পর্যটন কেন্দ্র মন্দারমনিতে রাতের অন্ধকারে চলছিল অবৈধ নির্মাণের কাজ!
Mandarmani: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, রাজ্যে কোথাও চলবে না বেআইনি নির্মাণ। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পর্যটন কেন্দ্র মন্দারমনিতে রাতের অন্ধকারে চলছিল অবৈধ নির্মাণের কাজ! নির্মাণের কাজে কংক্রিটের মশলা নিয়ে গাড়ি ঢোকার সময়ই বাধা দেন স্থানীয় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় মন্দারমনি কোস্টাল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর বেআইনি নির্মাণের কাজে যুক্ত থাকার অভিযোগে মোট ১১ জন কর্মীকে আটক করে পুলিশ।