Priyaranjan Dasmunsi : প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন পালন! স্মৃতিচারণায় আবেগঘন জেলা কংগ্রেস ভবন

বিশিষ্ট কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন পালন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস ভবনে।

Share this Video

বিশিষ্ট কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন পালন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস ভবনে। শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেবের উপস্থিতিতে প্রয়াত এই নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উঠে আসে প্রিয়রঞ্জন দাশমুন্সির বর্ণময় রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং পুরনো দিনের নানা স্মৃতি। ১৯৪৫ সালের ১৩ নভেম্বর অবিভক্ত ভারতের দিনাজপুর জেলার চিড়িরবন্দরে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্র পরিষদের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু। মাত্র ২৬ বছর বয়সে ১৯৭১ সালে প্রথমবার লোকসভার সাংসদ নির্বাচিত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি। পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 

Related Video