
Malda News : জবকার্ড নম্বর ঘষে তুলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ! চাঁচলে চাঞ্চল্য
মালদার চাঁচলে আবাস যোজনা নিয়ে জালিয়াতির অভিযোগ! জবকার্ড নম্বরে সাদা কালি দিয়ে অন্য উপভোক্তাকে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা ও সুপারভাইজারের বিরুদ্ধে।
মালদার চাঁচলে আবাস যোজনা নিয়ে জালিয়াতির অভিযোগ! জবকার্ড নম্বরে সাদা কালি দিয়ে অন্য উপভোক্তাকে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা ও সুপারভাইজারের বিরুদ্ধে।চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের হারোহাজরা গ্রামের বাসিন্দা এনামুল হকের অভিযোগ, একশো দিনের কাজের জন্য পঞ্চায়েত সদস্যা নিলুফা পারভিনের কাছে নিজের জবকার্ড জমা রেখেছিলেন তিনি। পরে আবাস যোজনায় আবেদন করতে গিয়ে জানতে পারেন, তাঁর জবকার্ড নম্বর ব্যবহার করে অন্য এক বাসিন্দা মাজেদা আবাসের সুবিধা পেয়েছেন। এই ঘটনায় ব্লক প্রশাসন ও চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন এনামুলের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন চাঁচল ২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী।