TMC Candidates WB Elections 2026: মিশন ইমপশিবল! সবচেয়ে কঠিন লড়াইয়ে যে পাঁচ তৃণমূল প্রার্থী

Published : Mar 18, 2026, 01:44 PM IST

TMC Candidates WB Elections 2026: পাহাড়ে ৩টি আসন বাদ দিয়ে রাজ্যের ২৯১টি আসনে লড়বেন তৃণমূল প্রার্থীরা। দেখে নিন এদের মধ্যে দিদির দলের কোন পাঁচ প্রার্থী সবচেয়ে কঠিন লড়াইয়ের সম্মুখিন। যারা জিতলে 'জায়েন্ট কিলার' হিসাবে বিবেচিত হবেন।

PREV
15
১) গৌতম দেব (শিলিগুড়ি), প্রতিপক্ষ শঙ্কর ঘোষ (বিজেপি)

Goutam Dev, Sliguri TMC Candidate

শিলিগুড়িতে এখন পদ্মের দাপট। গত বিধানসভা ভোটে শিলিগুড়িতে ৩৫ হাজার ভোটে তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রকে হারিয়েছিলেন বিজেপির শঙ্কর ঘোষ। গত লোকসভা ভোটে শিলিগুড়িতে বিজেপির লিড বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। সেই শিলিগুড়িতেই এবার তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। একেবারে কঠিনতম লড়াই গৌতম দেবের কাছে। গতবার তার নিজের কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়িতে দাঁড়িয়ে হেরেছিলেন গৌতম দেব। সেই গৌতম এবার দলের পক্ষে বেশ কঠিন কেন্দ্রে লড়ছেন। বিজেপির শঙ্কর ঘোষের জনপ্রিয়তা এখানে ক্রমশ বাড়ছে। গৌতমের কাছে এবারের লড়াইটা না 'মিশন ইমপশিবল' হয়ে যায়।

25
২) পবিত্র কর (নন্দীগ্রাম), প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী (বিজেপি)

Pabitra Kar, Nandigram TMC Candidate

খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় সরাসরি প্রার্থী হয়ে যেটা করতে পারেননি সেটা করার দায়িত্বই এবার পড়েছে নন্দীগ্রামের স্থানীয় দাপুটে নেতা পবিত্র করের কাঁধে। তৃণমূলে ফিরে একেবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়বেন পবিত্র। নন্দীগ্রামে গত দুটি বিধানসভা ভোটে জিতেছিলেন শুভেন্দু। অধিকারী পরিবার দলবদলের পর থেকে নন্দীগ্রামে অপরাজিত বিজেপি। গত লোকসভা ভোটেও নন্দীগ্রাম থেকে বড় লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্য়ায়। সব মিলিয়ে পবিত্র করের লড়াই বেশ কঠিন।

35
৩) সিদান মণ্ডল (আসানসোল দক্ষিণ), প্রতিপক্ষ অগ্নিমিত্রা পাল (বিজেপি)

Sidan Mondal, Asansol South TMC Candidate

২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই আসানসোলে বিজেপির প্রভাব দেখার মত। ২০১৪, ২০১৯-দুটি লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে এখান থেকে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল দলবদলে তৃণমূলে যাওয়ার পর থেকে আসানসোলের রাজনীতির রঙে বদল এসেছে। তবে পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির সবচেয়ে ভরসার কেন্দ্র হল আসানসোল দক্ষিণ। গত বিধানসভা ভোটে এখানে তৃণমূলের সায়নি ঘোষের মত টলিউড তারকাকে হারিয়ে বিধায়িকা হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। 

দু বছর আগেও লোকসভা ভোটে লিড ছিল বিজেপির। সেই আসানসোলে এবার স্থানীয় নেতা সিদান মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। গতবার অগ্নিমিত্রা জিতেছিলেন সাড়ে ৪ হাজার ভোটে। লোকসভায় বিজেপির লিড তার চেয়ে বেড়েছে। বাম ভোট এই কেন্দ্রে নির্মাযক ভূমিকা নিতে পারে।

45
৪) প্রদীপ সরকার (খড়গপুর সদর), প্রতিপক্ষ দিলীপ ঘোষ ((বিজেপি)

Pardip Sarkar, Kharagpur Sadar TMC Candidate

২০১৬, ২০২১। পরপর দুটি বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরে জিতেছে বিজেপি। দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় এই কেন্দ্রটি ছেড়ে দিলে, ২০২০ উপনির্বাচনে অবশ্য জিতেছিল তৃণমূল। ২০২১ বিধানসভায় খড়গপুর সদর থেকে বিজেপি প্রার্থী হয়ে জিতেছিলেন টলিউড তারকা হিরণ চট্টোপাধ্যায়। এবার খড়গপুর সদরে ফিরেছেন দিলীপ ঘোষ। খড়গপুরে দিলীপ অপরাজিত। এই মিথ ভাঙার দায়িত্ব এখন তৃণমূলের প্রদীপ সরকারের কাঁধে। যিনি উপনির্বাচনে জিতে এক বছরের জন্য এখান থেকে বিধায়ক হয়েছিলেন। গত বিধানসভায় বিজেপির হিরণ জিতেছিলেন প্রায় ৩ হাজারের কাছাকাছি ভোটে। ২০২৪ লোকসভা নির্বাচনে সেই লিড বাড়িয়েছে পদ্ম শিবির।

55
৫) অমিত গুপ্তা (ভাটপাড়া), প্রতিপক্ষ পবন সিং (অর্জুন সিং পুত্র, বিজেপি)

Amit Gupta, Bhatpara TMC Candidate

২৫ বছর ধরে ভাটপাড়ায় একাই রাজ করছেন অর্জুন সিং। বাম আমলে তৃণমূলের টিকিটে জিতেছিলেন, দিদির আমলে গড় ধরে রেখেছিলেন। আবার তৃণমূলেক শাসনে বিজেপির হয়ে লড়ে অনায়াসে জিতে দেখিয়েছেন। মদন মিত্রর মত নেতাকেও অর্জুন গড় ভাটপাড়ায় পাঠিয়ে ধরাশায়ী হয়েছিলেন মমতা। এবার অর্জুন গড়ে তৃণমূলের প্রার্থী স্থানীয় নেতা অমিত গুপ্তা। ভাটপাড়ায় বিজেপির প্রার্থী অর্জুন পুত্র পবন সিং। যে পবন বাবা সাংসদ হওয়ার পর খালি হওয়া আসনে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। এরপর ২০২১ বিধানসভাতেও অনায়াসে জিতেছিলেন পবন। এবার ভাটপাড়ায় তৃণমূল প্রার্থী অমিতের লড়াই মিশন ইমপসিবল বলা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories