PM Modi On India Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে যুবশক্তিই দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। আর কী বলেচেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
PM Modi On India Independence Day 2026: শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের স্বাধীনতা দিবসের একটি ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। 'বন্দে মাতরম' রচনার ১৫০ বছর পূর্ণ হল এবছর এবং এই প্রথম লালকেল্লার মূল অনুষ্ঠানে গাওয়া হল এই জাতীয় স্তোত্র। ২১টি তোপধ্বনির সম্মান এবং তিন বাহিনীর গার্ড অফ অনার গ্রহণের পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন।
ভাষণে প্রধানমন্ত্রী দেশের যুবশক্তির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘’২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি 'বিকশিত ভারত' (উন্নত দেশ) হিসেবে গড়ে তোলার যাত্রায় তরুণ প্রজন্মের শক্তি এবং আকাঙ্ক্ষাই হবে প্রধান চালিকাশক্তি।''
জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
দেশের অর্থনৈতিক সাফল্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "একসময় যে ভারতকে 'ফ্র্যাজাইল ফাইভ' বা বিশ্বের পাঁচটি সবচেয়ে দুর্বল অর্থনীতির দেশের তালিকায় রাখা হতো, আজ সেই ভারতই বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা বৃহৎ অর্থনীতি।" এই কথা তিনি গর্বের সঙ্গে ঘোষণা করেন।
বড় স্বপ্ন দেখুন, দৃঢ় সংকল্প নিন!
প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন উদ্যোমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘’যেকোনো দেশ তখনই বড় হতে পারে, যখন তার নাগরিকরা বড় স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য দৃঢ় সংকল্প ও ক্ষমতার ওপর ভরসা রাখে। তিনি ছোট ছোট লক্ষ্যের পিছনে না ছুটে, বড় স্বপ্ন দেখার জন্য দেশবাসীকে উৎসাহিত করেন। তাঁর মতে, বড় চিন্তাভাবনাই দেশের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। কঠিন সময়ে দৃঢ় সিদ্ধান্তই দেশকে নতুন পথ দেখায়।''
দুর্গতদের পাশে রয়েছে দেশ
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি প্রধানমন্ত্রী মোদী সমবেদনা জানান। তিনি বলেন, "এই কঠিন সময়ে ভারত সরকার এবং গোটা দেশ দুর্গত পরিবারগুলির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সাহায্য ও আশ্রয় দেওয়া হবে," বলে তিনি আশ্বাস দেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


