WB Elections 2026 Phase 2: রাত পোহালেই রাজ্যে ভোট যেসব জায়গায়, ১৪২টি আসনে কে কোথায় শক্তিশালী

Published : Apr 28, 2026, 05:28 PM IST

WB Elections 2026 Phase 2: রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভার নির্বাচন। ৭টি জেলার ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। এক নজরে দেখে নিন দ্বিতীয় দফায় কোন কোন আসনে ভোটগ্রহণ হবে। এক নজরে দেখে নিন এই সব জেলাগুলিতে ভোটের ফল কী ছিল, কী হতে পারে।

PREV
17
১) কলকাতা (১১টি আসন)

জেলার আসনগুলি হল- কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।

সবার নজরে যেসব কেন্দ্রে- ভবানীপুর, রাসবিহারী, মানিকতলা।

২০২১ বিধানসভার ফল: গত তিনটি বিধানসভা ভোটেই কলকাতার সব কটি বিধানসভা আসনেই জিতেছিল তৃণমূল। গতবারও কলকাতায় রাজ্যের শাসক দলের পক্ষ ফল ছিল ১১-০।

২০২৪ লোকসভার ফল: শহরের দুটি লোকসভা আসনে তৃণমূলে জিতলেও বিজেপি শ্যামপুকুর ও জোঁড়াসাঁকো আসনগুলি লিড নিয়েছিল বিজেপি। বাকি আসনগুলি থেকে এগিয়ে ছিল তৃণমূল।

27
২) উত্তর পরগণা (৩৩টি আসন)

জেলার আসনগুলি হল- বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকগনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামরহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

সবার নজরে যেসব কেন্দ্রে- পানিহাটি, বরানগর, কামারহাটি, দমদম, বিধাননগর, রাজারহাট- গোপালপুর, বারাকপুর, সন্দেশখালি।

২০২১ বিধানসভার ফল: গতবার উত্তর ২৪ পরগণার ২৮টি আসনে জিতেছিল তৃণমূল। ৫টি আসনে জয় পেয়েছিল বিজেপি।

২০২৪ লোকসভার ফল: এই জেলার ৪টি লোকসভা আসনেই জিতেছিল তৃণমূল। তবে ৮টি বিধানসভা আসনে লিড পেয়েছিল পদ্ম শিবির। সেই আসনগুলি হল- বাগদা,বনগাঁ উত্তর,বনগাঁ দক্ষিণ,গাইঘাটা,ভাটপাড়া,হাবরা,বিধাননগর, সন্দেশখালি। বাকি ২৫টি আসনে তৃণমূলের লিড পেল।

37
৩) দক্ষিণ ২৪ পরগণা (৩১টি আসন)

জেলার আসনগুলি হল- গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ।

সবার নজরে যেসব কেন্দ্রে- যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর দক্ষিণ।

২০২১ বিধানসভার ফল: ৩০টি আসনে জিতেছিল তৃণমূল। একটা মাত্র আসনে জিতেছিল আইএসএফ (ভাঙড়)।

২০২৪ লোকসভার ফল: জেলার তিনটি লোকসভাতেই জিতেছিল তৃণমূল। সব আসনেই লিড ছিল তৃণমূলের।

47
৪) হাওড়া (১৬টি আসন)

জেলার আসনগুলি হল- বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা,উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদনারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড়।

সবার নজরে যেসব কেন্দ্রে- শিবপুর, বালি, শ্যামপুর।

২০২১ বিধানসভার ফল: সব কটি আসনেই জিতেছিল তৃণমূল।

২০২৪ লোকসভার ফল: জেলার দুটি লোকসভাতেই জিতেছিল তৃণমূল।

57
৫) হুগলি (১৮টি আসন)

জেলার আসনগুলি হল-উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

সবার নজরে যেসব আসন- সিঙ্গুর, চুঁচুড়া, চন্দননগর, তারকেশ্বর।

২০২১ বিধানসভার ফল: ১৪টি আসনে জিতেছিল তৃণমূল, ৪টি-তে জিতেছিল বিজেপি।

২০২৪ লোকসভার ফল: জেলার দুটি লোকসভা আসনেই জিতেছিল তৃণমূল। তবে ৬টি বিধানসভ আসনে লিড পেয়েছিল বিজেপি। ২০২৪ লোকসভার হুগলিতে বিজেপির নেওয়া আসনগুলি ছিল- চুঁচুড়া,বলাগড়, সপ্তগ্রাম, পুরশুড়া, গোঘাট, খানাকুল।

67
৬) পূর্ব বর্ধমান (১৬টি আসন)

জেলার আসনগুলি হল- খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

সবার নজরে যেসব কেন্দ্র- মেমারি, কাটোয়া, মঙ্গলকোট।

২০২১ বিধানসভার ফল: সব কটি আসনেই জিতেছিল তৃণমূল।

২০২৪ লোকসভার ফল: ১০০ শতাংশ সাফল্য ছিল তৃণমূলের।

77
৭) নদিয়া (১৭টি আসন)

জেলার আসনগুলি হল-করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্য়াণী, হরিণঘাটা।

সবার নজরে যেসব কেন্দ্র- কৃষ্ণনগর উত্তর,কৃষ্ণনগর দক্ষিণ,শান্তিপুর।

২০২১ বিধানসভার ফল: BJP জিতেছিল ৯টি, কংগ্রেস জিতেছিল ৮টি-তে।

২০২৪ লোকসভার ফল: জেলার একটি আসনে জিতেছিল BJP (রানাঘাট-জগন্নাথ সরকার, একটিতে তৃণমূল (কৃষ্ণনগর-মহুয়া মৈত্র)।

২০২৪ লোকসভায় যেসব বিধানসভায় লিড ছিল বিজেপির- তেহট্ট,কৃষ্ণনগর উত্তর,কৃষ্ণনগর দক্ষিণ,শান্তিপুর,রানাঘাট উত্তর-পশ্চিম,কৃষ্ণগঞ্জ,রানাঘাট উত্তর-পূর্ব,রানাঘাট দক্ষিণ,চাকদহ,কল্যাণী,হরিণঘাটা।।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories