MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • দ্বিতীয় দফায় কতগুলি আসন পাবে BJP? ১৪২টি আসনেই জোর টক্কর TMC-র সঙ্গে

দ্বিতীয় দফায় কতগুলি আসন পাবে BJP? ১৪২টি আসনেই জোর টক্কর TMC-র সঙ্গে

Phase 2 Vote: রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে। এবার ভোট গ্রহণ হবে ১৪২ আসনে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এখন প্রশ্ন এই দ্বিতীয় দফায় কতগুলি আসন পেতে পারে বিজেপি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 28 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দ্বিতীয় দফা ভোট
Image Credit : Getty

দ্বিতীয় দফা ভোট

রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে। এবার ভোট গ্রহণ হবে ১৪২ আসনে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এখন প্রশ্ন এই দ্বিতীয় দফায় কতগুলি আসন পেতে পারে বিজেপি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ক'টি জেলায় ভোট
Image Credit : Getty

ক'টি জেলায় ভোট

দ্বিতীয় দফায় রাজ্যের সাতটি জেলায় ভোট গ্রহণ হবে। জেলাগুলি হল- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া। প্রত্যেকটা জেলাই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর সেই কারণেই প্রশ্ন এবার কতগুলি আসন পাবে বিজেপি।

Related Articles

Related image1
Ajay Pal Sharma: যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বঙ্গের পুলিশ পর্যবেক্ষক, ছবিতে চিনুন অজয় পাল শর্মাকে
Related image2
'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া...'! স্বল্পবসনা নর্তকীদের সঙ্গে অজয় পাল শর্মার ভিডিও পোস্ট করে খোঁচা মহুয়ার
310
প্রথম দফা
Image Credit : Getty

প্রথম দফা

প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৫২টি আসন। ভোটের দিন থেকেই বিজেপি নেতারা দাবি করেছিলেন এবার তারা ১৫২র মধ্যে ১১০ থেকে ১২০টি আসন পাবেন। যদিও উত্তরবঙ্গে তৃণমূলের রাশ দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম। তবে প্রশ্ন দক্ষিণবঙ্গ নিয়ে।

410
বাম আমল থেকেই শক্ত ঘাঁটি তৃণমূলের
Image Credit : others

বাম আমল থেকেই শক্ত ঘাঁটি তৃণমূলের

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরহগনার বেশ কিছুটা এলাকা বাম আমল থেকেই শক্ত ঘাঁটি ছিল তৃণমূলের। তারপর ২০১১ সালে পালা বদলের পর এই এলাকাগুলিতে যত দিন গেছে ততই শক্তিশালী হয়েছে ঘাসফুল শিবির। আর এই দক্ষিণবঙ্গে বিজেপি কতটা বেগ দিতে পারবে তৃণমূলকে? সেইটাই প্রশ্ন।

510
গতবার বিজেপির প্রাপ্ত আসন
Image Credit : Asianet News

গতবার বিজেপির প্রাপ্ত আসন

২০২১ সালে বিজেপি পেয়েছিল

কৃষ্ণনগর,রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর-পূর্ব, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর, কল্যাণী, চাকদহ, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর,বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, ভাটপাড়়া, আরামবাগ, খানাকুল, গোঘাট।

610
১৮/১৫
Image Credit : Getty

১৮/১৫

২০২১ সালে মোট ১৮টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু পরে তিনটি উপনির্বাচন তৃণমূল জিতে যায় শান্তিপুর, রানাঘাট দক্ষিণ, বাগদা। পরে কৃষ্ণনগর উত্তরের মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। সেই অঙ্কে প্রতীক অনুসারে এখন বিজেপির ১৫। তবে এবার আগেরবারের জেতা আসনগুলি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন এবার আগের বারের তুলনায় আসন সংখ্যা বাড়াতে পারেবে কিনা।

710
কলকাতার ১১টি আসন
Image Credit : Getty

কলকাতার ১১টি আসন

কলকাতার ১১টি আসনের মধ্যে গতবার বিজেপি আর তৃণমূলের জোর টক্কর হয়েছিল। বাম-কংগ্রেস ছিল অনেকটাই পিছনে। এবার কলকাতার ১১টি আসন কোন দিকে যায় সেটাই দেখার।

810
মুখ খোলেননি অমিত শাহ
Image Credit : our own

মুখ খোলেননি অমিত শাহ

প্রথম দফায় ভোটের আগে যতটা সক্রিয় ছিলেন অমিত শাহ দ্বিতীয় দফায় আর তা নয়। তিনি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'এবার এখানে যথেষ্ট উৎসহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যবারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে পারি।' কিন্তু কতগুলি? তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি বিজেপির নেতা মন্ত্রীরা।

910
বিজেপি সূত্র
Image Credit : Getty

বিজেপি সূত্র

বিজেপি সূত্রের খবর এবার দক্ষিণবঙ্গে বিজেপির ফল গতবারের তুলনায় ভালো হবে। বিজেপির একটি সূত্র বলছে এবার কলকাতায় বিজেপি ২-৩টি আসন পেয়ে খাতা খুলতে পারে। আর বাকি জেলাগুলি থেকে বিজেপি ১৮-২০টি আসন পেতে পারে।

1010
পাকা কথা!
Image Credit : our own

পাকা কথা!

নবান্ন আর বঙ্গ বিধানসভায় আগামী ৫ বছর কে রাজ করতে? সবই জানা যাবে আগামী ৪ মে। সেই দিনই ফলপ্রকাশ করা হবে ভোটের। তারই দিকে তাকিয়ে রয়েছে বাম, কংগ্রেস, বিজেপি আর তৃণমূল কংগ্রেস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image2
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image3
Ajker Bangla News live: 8th Pay Commission - সম্পূর্ণ সময়সূচী প্রকাশিত! জেনে নিন কোন কোন শহর অষ্টম বেতন কমিশনের বৈঠক হবে
Recommended image4
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image5
Now Playing
'মমতা বনাম শুভেন্দুর হাঁটার প্রতিযোগিতা হোক', মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কুণালের
Related Stories
Recommended image1
Ajay Pal Sharma: যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বঙ্গের পুলিশ পর্যবেক্ষক, ছবিতে চিনুন অজয় পাল শর্মাকে
Recommended image2
'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া...'! স্বল্পবসনা নর্তকীদের সঙ্গে অজয় পাল শর্মার ভিডিও পোস্ট করে খোঁচা মহুয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved