WB Weather Alerts: মহালয়ার আগে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা

Published : Oct 09, 2026, 06:38 AM IST

WB Weather Alerts: বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে কখনও মুষলধারায় কখনও আবার ঝিরিঝিরি বৃষ্টি। শুক্রবার সকালেও আকাশের মুখভার। শনিবার মহালয়া। সপ্তাহ ঘুরলেই পুজো। তার আগে আজ সারাদিন কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? বিস্তারিত জানুন ফটো গ্যালারিতে ।

PREV
15
আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মহালয়ার আগেই বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার মহালয়া। পুজোর প্রস্তুতিও প্রায় শেষের পথে। তার মধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

25
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালটা পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে গরমের অস্বস্তি।

35
কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতাতেও বদলাতে পারে আবহাওয়া। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হতে পারে। দুপুরের পর মেঘের পরিমাণ আরও বাড়বে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না।

45
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে আগামী কয়েক দিন ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।

55
পুজো প্রস্তুতির শেষ মুহূর্তে ফের বৃষ্টি!

এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, মহালয়ার আগে ফের একবার আবহাওয়ার ভোলবদল। পুজোর প্রস্তুতির শেষ মুহূর্তে বৃষ্টি কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories