- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Kolkata Red Road: হাতে গোনা আর একদিন বাকি। তার পরেই পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যাবে মাতৃপক্ষ। শনিবার মহালয়া। তার আগে কলকাতার রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের। কোন পথে শনিবার পৌঁছবেন গন্তব্যে? জানুন আরও বিশদে।।

মহালয়া উপলক্ষে কলকাতা শহরের একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল
বদলের বাংলায় এবার প্রথমবার দুর্গাপুজো। সপ্তাহ ঘুরলেই মায়ের বোধন। তার আগে শনিবার রয়েছে মহালয়া। আর এবার মহালয়ায় অনুষ্ঠান ও সংশ্লিষ্ট কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী ১০ অক্টোবর গভীর রাত পর্যন্ত অথবা ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল বন্ধ থাকতে পারে। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

মহালয়ার অনুষ্ঠানের জন্য রেড রোডে যান চলাচল বন্ধ
সূত্রের খবর, মহালয়ার অনুষ্ঠানের জন্য রেড রোডে যান চলাচল বন্ধ একাধিক রাস্তায় ডাইভারশন থাকবে। এছাড়াও মহালয়া উপলক্ষে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। রেড রোডের দু দিকেই যান চলাচল ৬ অক্টোবর রাত ১০টা থেকে বন্ধ রাখা হয়েছে ।
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে
এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মহালয়ায় অনুষ্ঠান ও সংশ্লিষ্ট কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী ১০ অক্টোবর গভীর রাত পর্যন্ত অথবা ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল বন্ধ থাকতে পারে। ফলে বাড়ি থেকে বেরনোর আগে রুটম্যাপ দেখেই গন্তব্যে যাওয়া ভালো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
বিকল্প পথে যানবাহন চলাচলের ভাবনা কলকাতা পুলিশের
এই সময়ে খিদিরপুর রোড থেকে উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড ও আউট্রাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে আরআর অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস থেকে দক্ষিণমুখী যানবাহনকে মেয়ো রোড ও ডাফরিন রোড দিয়ে বিকল্প পথে পাঠানো হবে।
কী বলছে শহরের ট্র্যাফিক ব্যবস্থা?
পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে অন্যান্য প্রধান সড়ক ও সংযোগকারী রাস্তাতেও যানবাহন ঘুরিয়ে দিতে পারবেন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা। দুর্গাপুজোর নির্ধারিত দিনগুলিতে এই বিশেষ নির্দেশিকার পাশাপাশি অন্যান্য স্বাভাবিক ট্রাফিক বিধিনিষেধও কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

