MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার

Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার

Kolkata Dengue Update: উৎসবের মরশুম শুরু হতে না হতেই রাজ্যজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পুজোর মুখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীদের সংখ্যা। কী বলছে রাজ্য স্বাস্থ্য দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

1 Min read
Author : Moumita Poddar
Published : Oct 08 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা
Image Credit : x

রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা

উৎসবের মুখে ডেঙ্গি উদ্বেগ, রাজ্যে আক্রান্ত ৯ হাজার ছাড়াল। জানা গিয়েছে, উৎসবের মরশুমের মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। উদ্বেগ আরও বাড়িয়েছে গত পাঁচ দিনের পরিসংখ্যান—এই সময়ের মধ্যেই প্রায় ১ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ভবনে বৈঠক
Image Credit : Getty

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ভবনে বৈঠক

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে জরুরি প্রশাসনিক বৈঠক। বৈঠকে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা। আক্রান্তের সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ।

Related Articles

Related image1
Nana Patekar Last Movie: ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার, নানা অভিনীত সর্বশেষ সিনেমা ও তাঁর আসল নাম কী?
Related image2
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
35
কোথায় কত ডেঙ্গু আক্রান্ত?
Image Credit : Getty

কোথায় কত ডেঙ্গু আক্রান্ত?

জানা গিয়েছে যে, সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজারের কাছাকাছি। এরপরেই রয়েছে কলকাতা, শহরে আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে এখনও পর্যন্ত প্রায় ৭৫০ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে।

45
উত্তর ২৪ পরগনা জেলায় কত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা?
Image Credit : Google

উত্তর ২৪ পরগনা জেলায় কত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা?

আরও জানা গিয়েছে যে, অন্যান্য জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতেও আক্রান্তের সংখ্যা প্রায় ৭০০-র কাছাকাছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য ভবন। পরিস্থিতি মোকাবিলায় মশার উপদ্রব কমাতে চলছে বিশেষ নজরদারি।

55
ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গগুলি কী কী?
Image Credit : Freepik

ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গগুলি কী কী?

জ্বরের প্রথম দিন থেকেই ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গগুলির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ডেঙ্গুর উপসর্গের সঙ্গে যদি কোনও কোমর্বিডিটি থাকে, সেক্ষেত্রে পরিস্থিতি জটিল হওয়ার আগেই দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Recommended image2
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড নিয়ে ধুন্ধুমার, অভিষেকের বাড়িতে পুলিশ
Recommended image3
Kolkata: কলকাতার জনবহুল অঞ্চলে ক্যাবের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পা বাঁধা দেহ!
Recommended image4
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Recommended image5
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Related Stories
Recommended image1
Nana Patekar Last Movie: ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার, নানা অভিনীত সর্বশেষ সিনেমা ও তাঁর আসল নাম কী?
Recommended image2
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved