Weather Update: বিকেলের পর ভারী বর্ষণ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা, ভিজবে কোন কোন জেলা

Published : Jul 22, 2026, 06:53 AM IST

বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় আজ ভারী বর্ষণ হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
15

এখনও কাটেনি বৃষ্টির প্রভাব। কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। দমদম, চিনার পার্ক-সহ একাধিক এলাকার ছবি দেখেছি সকলে। এরই মাঝে আরও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

25

বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থা করছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তর ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই। আজ বিকেল থেকে হবে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা জারি করল হাওয়া অফিস। জেনে নিন ভিজবে কোন কোন জেলা।

35

আজ গোটা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সতর্কতা আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টি। আজ কলকাতায় সারাদিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

45

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন চলবে বৃষ্টি। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ বুধবার সারাদিন আছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি।

55

আজ উত্তরবঙ্গে কয়েকটি জেলায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের এক বা দুই জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। আজ মালদা ও দুই দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। তেমনই আজ উত্তরের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories