West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদলের পূর্বাভাস, সপ্তাহভর তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

Published : Mar 04, 2026, 11:00 AM IST

West Bengal Weather Update: একদিকে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কেমন থাকবে সপ্তাহভর দক্ষিণবঙ্গের আবহাওয়া? কতটা বাড়বে গরম? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। 

25
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। 

35
শুষ্ক আবহাওয়ায় বাড়বে গরম

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

45
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, জেলার উত্তরভাগে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।

55
ফের ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার সেই রকম তফাৎ লক্ষ্য করা যাবে না। তবে বেশ কিছু জেলায় সকাল ও সন্ধে হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। আর এসবের মধ্যেই কিন্তু ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories