- Home
- West Bengal
- Kolkata
- WB Governor RN Ravi News: নবান্নের সঙ্গে আরও বাড়বে সংঘাত! বোস অধ্যায় অতীত, আজই শপথ গ্রহন আর.এন রবির
WB Governor RN Ravi News: নবান্নের সঙ্গে আরও বাড়বে সংঘাত! বোস অধ্যায় অতীত, আজই শপথ গ্রহন আর.এন রবির
WB New Governor RN Ravi: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে বুধবার রাতেই সস্ত্রীক কলকাতায় পা রেখেছেন আর.এন রবি। বৃহস্পতিতে শপথ গ্রহন। সংঘাত নাকি সৌহার্দ্য? নতুন রাজ্যপালের সঙ্গে সম্পর্ক কেমন হবে নবান্নের? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর এন রবি
লোকভবনে বোস অধ্যায় অতীত। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে বুধবার রাতেই কলকাতা এলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। বুধবার সন্ধ্যায় তিনি দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছান। নতুন রাজ্যপালকে কলকাতা বিমানবন্দরের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, বুধবার সস্ত্রীক শহরে পা রাখেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে রাজ্যের পক্ষ থেকে আসেন মন্ত্রী সুজিত বসু। এদিন দুপুরেই শহর ছাড়েন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন
সূত্রের খবর, আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর গ্রহণের পর আর এন রবি ২০১৯ সালের অগাস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর এবার পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
অভিজ্ঞতায় সমৃদ্ধ আর. এন. রবি
১৯৭৬ ব্যাচের আইপিএস অফিসার আর. এন. রবির প্রশাসনিক অভিজ্ঞতা অত্যন্ত দীর্ঘ। ২০২৬ সালের ৬ মার্চ রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়। এর আগে তিনি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবান্ন-রাজভবন সংঘাতের মেঘ?
শপথ গ্রহণের আগেই নতুন রাজ্যপালকে ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে, নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন রাজ্যপাল বিজেপির নির্দেশমতো কাজ করতে পারেন এবং ইতিমধ্যে তিনি জনসমক্ষে নতুন রাজ্যপালকে নিশানা করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিবের উপস্থিত থাকার কথা থাকলেও, লোক ভবনের সঙ্গে নবান্নের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শপথের পর পরবর্তী পদক্ষেপ
শপথ গ্রহণের পর নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থার খোঁজখবর নেবেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপালের দায়িত্ব গ্রহণের পরই কি আবার রাজভবন বনাম নবান্ন সংঘাত সপ্তমে চড়বে? এই প্রশ্নের উত্তর সময়ের অপেক্ষা।
পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদল
পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক বড়সড় রদবদল। সি. ভি. আনন্দ বোসের উত্তরসূরি হিসেবে বাংলার নতুন রাজ্যপাল নিযুক্ত হলেন অভিজ্ঞ প্রাক্তন আইপিএস অফিসার আর. এন. রবি। আগামীকাল, ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে লোক ভবনে বাংলার ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

