বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও সেই বৃষ্টির প্রভাব থাকতে পারে কয়েকটি জেলায়।
26
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস জানিয়েছে, তবে উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। সেখানে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার রাজ্যের কোন এলাকায় কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দিলো হাওয়া অফিস। উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বৃহস্পতিবার এই আট জেলাতেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত স্বস্তির খবর।
36
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। বৃহস্পতিবারও এই চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা-সহ এই জেলাগুলির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলের পর থেকে সামান্য বৃষ্টি হলেও বৃহস্পতিবার রৌদ্রঝলমল আবহাওয়া কলকাতা সহ শহরতলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হতে পারে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার থেকে আবহাওয়া শুকনো হওয়ার পূর্বাভাস রয়েছে।
56
নামবে পারদ?
বৃহস্পতিবার সকালে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে এবং পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
66
কবে থেকে বঙ্গে জাঁকিয়ে শীত?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুই দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের আমেজ অনেকটাই বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.