Abhishek Banerjee News: ফুটপাথ দখল করে গেট লাগানো থেকে শুরু করে বেআইনি হোর্ডিং। একাধিক ইস্যুতে গত কয়েক দিন ধরেই চাপানউতোর চলছিল রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশের শেড খুলতে বুধবার বিকেলে তার কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Abhishek Banerjee News: সাতসকালে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার। কালীঘাট রোড জুড়ে মোতায়েন প্রচুর পুলিশ, আছে কেন্দ্রীয় বাহিনীও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ও পিছনের রাস্তায় মোতায়েন পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কলকাতার পুরসভার আধিকারিকরাও। বাড়ির সামনে শেড, কাঠামো খুলছেন পুরসভার কর্মীরা।
সূত্রের খবর, বুধবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই শেড খোলার কাজ শুরু করা হয়েছিল । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থাকা ছাউনি খুলে দেওয়া হল। প্রশাসনের সময় বাঁচাতে স্বয়ংক্রিয় ভাবে সরিয়ে দেওয়া হল ছাউনি বলে জানালেন তৃণমূলের আইনজীবী অর্ক নাগ। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে সীমানা বরাবর প্রাচীর দিকে একটি লোহার ফটক বসানো ছিলো এতদিন। অভিযোগ, রাস্তা দখল করে অবৈধ ভাবে এতদিব এই লোহার গেট বসানো ছিল। বৃহস্পতিবার সকালে গ্যাস কাটার দিয়ে সেটিও কেটে ফেলা হয়।
গ্যাস কাটার মেশিন দিয়ে কেটে ফেলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে লোহার প্রাচীর
সূত্রের খবর, ফুটপাথ দখল করে গেট লাগানো থেকে শুরু করে বেআইনি হোর্ডিং। একাধিক ইস্যুতে গত কয়েক দিন ধরেই চাপানউতোর চলছিল রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশের শেড খুলতে বুধবার বিকেলে তার কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। যদিও এই বিষয়ে কালীঘাটপন্থী তৃণমূল সূত্রে খবর, আগে থেকেই দলের কর্মীরা অভিষেকের বাড়ির ওই ছাউনি খুলতে শুরু করেছিলেন।














