Weather Update: মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে আবহাওয়ার বিরাট বদল, কবে থেকে শীতের আমেজ বাংলায়?

Published : Nov 24, 2026, 11:29 AM IST

আজ মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ শুরু হয়েছে এবং শুক্রবারের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে। কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামতে পারে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে।

PREV
15

আজ মঙ্গলবার সকাল থেকে শীতের আমেজ শহরজুড়ে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যের সব জেলাতে। কলকাতা ১৮ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

25

জানা গিয়েছে এখন কদিন সকালে হালকা কুয়াশা, কোথাও কোথাও হালকা ধোঁয়শা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে তাই অস্বস্তি ক্রমশ কমে যাবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। ক্রমশ দিনের তাপমাত্রা বাড়বে সামান্য আর রাতের তাপমাত্রা কমবে অনেকটাই।

35

আপাতত রাজ্য জুড়েই চলছে শীতের আমেজ। আজ মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। জানা যাচ্ছে, সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। বিকেলের পর থেকে আবার শীতের আমেজ অনুভূত হবে।

45

এদিকে আলিপুর হাওয়া অফিসের মতে, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বিরাট বদল আসতে চলেছে আবহাওয়ায়। তিন থেকে চার ডিগ্রি কমবে সেলসিয়াস। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

55

তেমনই আবহাওয়ার বদল আসতে চলেছে উত্তরবঙ্গে। পরিষ্কার আকাশ থাকবে, সঙ্গে কমবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি কমবে উত্তরবঙ্গেও। সব মিলিয়ে পুরো বঙ্গ জুড়ে এখন শীতের আমেজ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories