BJP Vs TMC: এবার বাংলা দখলে মরিয়া বিজেপি। আর সেই জন্যই নিয়েছে বেশ কিছু রণকৌশল। উত্তর থেকে দক্ষিণ, বাছাই করা আসন দখলের চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির। যার মধ্যে রয়েছে কলকাতার কয়েকটি আসনও।
বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে ঝোড়ো প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী দুই দল। তবে এবার বাংলা দখলে মরিয়া বিজেপি। আর সেই জন্যই নিয়েছে বেশ কিছু রণকৌশল।
211
আসন বাছাই
এবার বিজেপি বাংলা দখলের জন্য সব আসনে নয়, বাছাই করা আসনগুলিতেই জোর দিচ্ছে। আসনে গত বিধানসভা নির্বাচনে যে ৭৭টি আসনে বিজেপি জিতেছিল সেগুলির পাশাপাশি যেগুলিতে অল্প ভোটে হেরেছিল সেগুলিতেও জোর দিচ্ছে বিজেপি। পাশাপাশি তৃণমূলকে হারাতে দক্ষিণবঙ্গেও আসন বাছাই করছে গেরুয়া শিবির।
311
বিজেপির নজর
পাশাপাশি বিজেপির নজর রয়েছে এমন আসনগুলি যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সেখানের তৃণমূলের ভোট যাতে বিজেপির দিকে আসে সেই চেষ্টাও শুরু হয়েছে। এবার বিজেপি মোটের ওপর নৌ ভোট টু তৃণমূল এই ফরমুলার কথাও প্রচার করতে শুরু করেছে বলে কিছু জায়গা থেকে স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সবকটি আসনে জিততে এবার মরিয়া চেষ্টা করছে বিজেপি। উত্তরবঙ্গ এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। উত্তরবঙ্গের ৮টি জেলার ৫৪টি আসনের মধ্যে অধিকাংশতেই জয় হাসিলের চেষ্টায় রয়েছে বিজেপি।
511
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গ সাধারণত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবার দক্ষিণবঙ্গের বাছাই করা আসনগুলি দখলের চেষ্টায় কাজ করছে বিজেপি। যারমধ্যে রয়েছে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল এলাকা।
611
বিজেপির নজরে শিল্পাঞ্চর
এবার বিজেপি রাজ্যের শিল্পাঞ্চল বিশেষ করে আসানসোল, বাঁকুড়া আর পূর্ব বর্ধমানকে টার্গেট রয়েছে। তৃণমূল সরকারের জমানায় রাজ্যের শিল্পের হতশ্রী চেহারা তুলে ধরেও ভোট টানতে মরিয়া চেষ্টা করছে।
711
কলকাতাতেও নজর বিজেপির
বাম আমল থেকেই কলকাতায় একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেই কলকাতাতেও সংগঠনকে শক্তিশালী করছে বিজেপি। কলকাতা জেলায় আসন সংখ্যা ১১টি। এসআইআর-এর কারণে প্রচুর নাম বাদ পড়েছে। আর তাতে তৃণমূলের তুলনায় বিজেপি একটু বেশি সুবিধে পাবে বলেও মনে করছে গেরুয়া শিবির।
811
বিজেপির টার্গেট ভবানীপুর
বিজেপির মূল টার্গেট হল ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাস তালুকেই তাঁকে হারানো। আর সেই কারণেই নিয়ম ভেঙে বিজেপি শুভেন্দু অধিকারীকে দুই জায়গায় প্রার্থী করেছে। নন্দীগ্রামের পাশাপা ভবানীপুরেও প্রার্থী করেছে।
911
বিজেপির নজর কসবা আর বেহালা
এবার বিজেপির কলকাতার কসবা আর পূর্ব ও পশ্চিম বেহালার দিকে নজর দিয়েছে। তিনটি কেন্দ্রেই এবার বিজেপি শাসক দলের দুর্নীতিগুলিকে হাতিয়ার করেছে। বেহালায় নিয়োগ দুর্নীতির কথা তুলে ধরে পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বিজেপি।
1011
নজর এই দুটি আসনেও
এবার বিজেপি উত্তর কলকাতার মানিকতলা আর কাশীপুর-বেলগাছিয়া - এই দুটি কেন্দ্রে জয়ের জন্য মরিয়া চেষ্টা করছে।
1111
প্রতিশ্রুতি
তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডারকেই প্রচারে হাতিয়ার করেছে। মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি যুবসাথীর পাল্টা বেকার ভাতা ঘোষণা করেছে। সেখানেও ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.