Weather Today: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অসহ্য গরম। কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কোটা পার করেছে। পাঁচ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। তবে অস্বস্তিকর গরম থাকছেই।
ফাল্গুন আর চৈত্র - এই দুই মাস মোটের ওপর ঠিক ছিল। তেমনভাবে চড়েনি তাপমাত্রার পারদ। কিন্তু পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার রুদ্রমূর্তী দেখছে গোটা বঙ্গ। তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে।
210
দক্ষিণবঙ্গে অসহ্য গরম!
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অসহ্য গরম। কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কোটা পার করেছে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গেছে ৪০ ডিগ্রিতে। দুই -একটি জায়গায় তাপমাত্রা আরও বেশি।
310
স্বস্তির বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস অবশ্য জানিয়েছে এই প্রবল গরম থেকে সমায়িক স্বস্তি দিতে আজই ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরের পরই আকাশ কালো করে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ধেয়ে আসতে পারে কালবৈশাখী। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া- এই পাঁচ জেলায় কালবৈশাখী হতে পারে। পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
510
বৃষ্টিহীন গাঙ্গেয় উপত্যকা
কলকাতা, হাওড়া,হুগলি- গাঙ্গেয় উপত্যকার এই তিন জেলায় আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া। সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ঝাঁঝ বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি।
610
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা খুবই কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
710
বৃষ্টির সম্ভাবনা
রবিবার হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশে। তবে গরমের সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে।
810
উত্তরবঙ্গের আবহাওয়
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে ৭০-১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট পাঁচ জেলায় ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে।
অস্বস্তিকর গরম থাকবে মালদা আর দক্ষিণ দিনাজপুরে।
910
ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার অবস্থান
উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তর উপকূলীয় ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মাঝেমধ্যে শুকনো হাওয়া বইছে।
1010
বৃহস্পতিবার পর্যন্ত অস্বস্তি!
এর কারণেই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায়। সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। দোসর হবে বজ্রবিদ্যুৎ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.