Rain Alert: প্রাক বর্ষার মেঘে ঢাকবে কলকাতা-সহ বঙ্গ, গরম কি কমবে? ছবিতে দেখুন ৭ দিনের আবহাওয়া

Published : Jun 08, 2026, 01:31 PM IST

Weather Kolkata: প্রাক-বর্ষার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। আগামী কয়েক দিনে কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

PREV
110
বর্ষা এল বঙ্গে

অবশেষে বঙ্গে শুরু হল প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৭ দিন কলকাতা -সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বাবাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

210
অস্বস্তি থাকবে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

310
৭ দিনের আবহাওয়া

আগামী ৭ দিন কলকাতা-সহ গোটা বঙ্গেই আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। গোটা বঙ্গেই প্রাক বর্ষার বৃষ্টি হবে। পাল্লা দিয়ে অস্বস্তি বজায় থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

410
আজও ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে

সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খারাপ আবহাওয়া থাকতে পারে।

510
কলকাতার আবহাওয়া

কলকাতায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে আবাহাওয়ার সতর্কতা নেই। এরপর কলকাতায় বৃষ্টি হবে আগামী বুধ আর বৃহস্পতিবার। দুই দিনই ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ থাকবে দোসর।

610
কলকাতার আবহাওয়া

আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গোটা সপ্তাহ জুড়েই তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

710
উত্তরবঙ্গে দুর্যোগ

উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

810
বর্ষার গতিপ্রকৃতি

গোড়ায় বিলম্বিত লয়ে চললেও বর্তমানে লেক-মেকআপ করতে শুরু করেছে বর্ষা। এবার ১ জুনের পরিবর্তে ৪ জুন কেরলেমে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু মহারাষ্ট্রে দেরী হয়নি। রবিবার মৌসুমি বায়ুর অগ্রগতি হয়েছে।

910
অনুকূল পরিস্থিতি

আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী ৩-৪ দিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতি হবে। অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী এই কয়েক দিনে মহারাষ্ট্র ও কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় , তেলাঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশে প্রবেশ করবে।

1010
বঙ্গে বর্ষা

আবহবিদরা জানাচ্ছেন, বর্ষার বাতাস তার এই গতি ধরে রাখতে পারলে আগামী তিন–চার দিনে উত্তরবঙ্গ ও সিকিমেও আনুষ্ঠানিক ভাবে বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।বাংলায় এখনও জলীয় বাষ্পে পরিপূর্ণ দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু না–ঢুকলেও আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মতো প্রাক–বর্ষার বৃষ্টি পাচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ এবং পুরুলিয়া থেকে পলাশি— রাজ্যের প্রায় সব অংশই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories