- Home
- West Bengal
- TMC Vs TMC: দিল্লিতে কি ভাঙছে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘর গোছাতে মরিয়া কাকলিরা
TMC Vs TMC: দিল্লিতে কি ভাঙছে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘর গোছাতে মরিয়া কাকলিরা
TMC Vs TMC: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে। সংসদীয় দলের মধ্যে মতবিরোধ ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

আজই তৃণমূলের ভাঙন!
আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত। কিন্তু সেই পরিস্থিতিতেই দিল্লিতেই ভাঙতে পারে তৃণমূল কংগ্রেসের সাংসদীয় দল। তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে জাতীয় রাজনীতিতে।

স্পিকারের সঙ্গে দেখা!
দিল্লিতে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, আজই তৃণমূল কংগ্রেসের বিক্ষুদ্ধরা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু বিক্ষুব্ধ সাংসদদের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
দিল্লিতে তৃণমূল সাংসদরা
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গেছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাঁরা নিজেদের মত করে রয়েছেন। মমতা বা অভিষেকের সঙ্গে যোগাযোগ করেননি। কাদের হাতে তৃণমূল কংগ্রেসের প্রতীক আর রাজনৈতিক তহবিল থাকবে তাই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।
সাংসদ সংখ্যা নিয়ে টানাটানা
তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে।
- লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদ রয়েছে।
- রাজ্য়সভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ আর বিক্ষুদ্ধ তৃণমূল সাংসদদের একাংশ দুই পক্ষই দাবি করছে তাদের হাতে পর্যাপ্ত সদস্যদের সমর্থন রয়েছেন।
কাকলি ঘোষ দস্তিদার নেত্রী?
বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদদের নেত্রী কী কাকলি ঘোষ দস্তিদার? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিধানসভায় বিক্ষুদ্ধদের মধ্যে সামনের সারিতে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কাকলির হাতে লোকসভা ভাঙবে কিনা তা বোঝা যাবে স্পিকারের সঙ্গে দেখা করার সময়। সেই সময়ই স্পষ্ট হবে কার নেতৃত্বে দলে মমতা বিরোধিতা বাড়ছে।
মমতা বন্দ্যোপাধ্য়ায় সূত্র
তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সূত্রের খবর, মমতা ব্যক্তিগত ভাবে সাংসদদের সঙ্গে কথা বলেছেন, দলীয় ঐক্য বজায় রাখতে বলেছেন। মমতা শিবিরের দাবি অনুযায়ী মুসলিম সাংসদ ছাড়াও ১৩ জন সাংসদ রয়েছে তাদের পক্ষে।
বিরোধী শিবিরের দাবি
বিক্ষুব্ধদের দাবি তাদের পক্ষে রয়েছে প্রায় ২০ জন সাংসদ। তবে কোন শিবিরের দাবি সত্যি হয় তা এখন দেখার বিষয়। বিধানসভার মত লোকসভার রাশও কী কালীঘাটের হাতছাড়া হবে ? এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
দিল্লিতে শুভেন্দু
আজ, সোমবার দিল্লিতে থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিক্ষুব্ধ শিবির সূত্রের খবর, আজ বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে দেখা করতে পারেন বিক্ষুব্ধ সাংসদরা। শুভেন্দু অধিকারীর দিল্লিতে থাকার সময়ই হতে পারে এই বৈঠক। আর সেই কারণেই এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল
ভাঙন সর্বত্র
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা হারানোর পর একের পর এক জনপ্রিতিনিধি বেসুরো গাইতে শুরু করেছেন। পরিষদীয় দলে ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে। সংসদীয় দলেও ভাঙন আসন্ন। কলকাতা পুরসভা হাত ছাড়া হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্চায়েত ও পুরসভার জনপ্রিতিনিধিরা কালীঘাটের প্রতি অনাস্থা দেখাতে শুরু করেছেন। দলের রাশ ক্রমশই আলগা হচ্ছে।
দুই সাংদের পদত্যাগ
জাতীয় রাজনীতিতে গুঞ্জন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতির মধ্যেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায় কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই বেসুরো গাইছেন কোয়েল। তবে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তিনি দলীয় নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলে পদত্যাগ করেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

