Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ ভাসবে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

Published : Nov 20, 2026, 06:59 AM IST

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে শনিবারেও উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

PREV
16

আজ শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও চলছে বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই অনুসারে, আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। জেনে নিন, আজ ভারী বৃষ্টি কোন কোন জেলায়।

26

শেষ পাওয়া আপডেট অনুসারে, বর্তমানে ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে ঘন্টায় ১২ কিমি গতিতে অগ্রসর হচ্ছে। আজ শুক্রবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় আকভান অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওড়িশার পুরীর মাঝে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে।

36

আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেরও একই পরিস্থিতি।

46

হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়া দক্ষিণ ২৪ পরগান ও পূর্ব মেদিনীপুর ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

56

শনিবার বজায় থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাব। আজ অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায়।

66

আজ উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। উত্তর প্রায় সব জেলাতেই বইবে হাওয়া। আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories