Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামিকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও পূর্বাভাস দিয়েছে। তাপমাত্রাও কমেছে অনেকটা। তবে কাল থেকে বাড়বে তাপমাত্রা
ভরা বসন্তে বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা-সহ একাধিক জেলায় রাতভর বৃষ্টি হয়। সকালেও দুই একটি জেলায় টিপটিপ করে বৃষ্টি পড়ে। কিন্তু প্রশ্ন আজও দিনভর বৃষ্টি হবে?
210
কলকাতায় আজ বৃষ্টি হবে?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামিকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিসের ওয়েবসাইট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সব ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
310
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, মঙ্গলবার দার্জিলিং আর কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। তবে যে স্থানগুলিতে বৃষ্টি হবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে গোটা রাজ্যের পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
510
আলু চাষিদের জন্য সতর্কতা
আলিপুর হাওয়া অফিস রাজ্যের আলু চাষিদের সতর্ক করেছে। বলেছে, অসময়ের বৃষ্টিতে আলু চাষিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। আলু তুলে দ্রুত নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছে। আর বজ্র্য বিদ্যুৎ সহ বৃষ্টির সময় সাধারণ পথচলতি মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলেছে। অকাল বৃষ্টিতে আমেরও ক্ষতি হতে পারে বলে মনে করছেন আম চাষিরা।
610
কুয়াশার পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস আগামী ২ দিনের জন্য উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে। বলে সকালের দিকে দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে কোথায় কুয়াশার তেমন সম্ভাবনা নেই।
710
তাপমাত্রা
আগামী ৪ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রারর উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তারপরের তিন দিন ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
810
কলকাতার তাপমাত্রা
আজ বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কম। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। আগামিকাল থাকতে পারে মেঘলা আকাশ।
910
অকাল বৃষ্টির কারণ
আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। অপরদিকে উত্তুরে হাওয়া চলে যেতে শুরু করেছে। এই আবহে দুই বাতাসের সংঘর্ষেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় বৃষ্টি হচ্ছে।
1010
দোলের আবহাওয়া
এখনও পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে দোলের দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দোলের দিন সকাল থাকবে রৌদ্র উজ্জ্বল। কাল বা পরশুর মধ্যেই আকাশের মুখ ভার কেটে যাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.