MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • SIR: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেখুন এই রাজ্যে কতজন ভোটার বাদ পড়লেন

SIR: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেখুন এই রাজ্যে কতজন ভোটার বাদ পড়লেন

ভারতের নির্বাচন কমিশন (ECI) তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজ্যে মোট ভোটার সংখ্যা ৫.৬৭ কোটির বেশি, যার মধ্যে পুরুষদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ১২ লক্ষ বেশি। 

3 Min read
Author : Saborni Mitra| ANI
Published : Feb 23 2026, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Image Credit : Asianet News

তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সোমবার ভারতের নির্বাচন কমিশন (ECI) তামিলনাড়ুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ২০২৬'-এর অধীনে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পরেই এই নতুন তালিকাটি সামনে আনা হলো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ
Image Credit : X

ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ

সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫,৬৭,০৭,৩৮০। এর মধ্যে পুরুষ ভোটার ২,৭৭,৩৮,৯২৫ জন, মহিলা ভোটার ২,৮৯,৬০,৮৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭,৬১৭ জন।

Related Articles

Related image1
বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন
Related image2
ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা
311
পুরুষ ও মহিলা ভোটার
Image Credit : X

পুরুষ ও মহিলা ভোটার

পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা প্রায় ১২ লক্ষ বেশি। নতুন ভোটারদের মধ্যে ১৮-১৯ বছর বয়সীদের সংখ্যা ১২.৫১ লক্ষ। এছাড়া, বিশেষভাবে সক্ষম ভোটার হিসেবে ৪.৬৩ লক্ষ এবং ৮৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক হিসেবে ৩.৯৯ লক্ষ ভোটারের নাম নথিভুক্ত হয়েছে।

411
নির্বাচন কমিশনের বক্তব্য
Image Credit : X

নির্বাচন কমিশনের বক্তব্য

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলেছে ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ জানুয়ারি, ২০২৬-কে বয়সের যোগ্যতা নির্ধারণের তারিখ হিসেবে ধরা হয়েছিল।

511
SIRএর আগে পরে
Image Credit : X

SIRএর আগে পরে

গত বছরের ২৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের ভোটার তালিকায় নাম ছিল ৬,৪১,১৪,৫৮৭ জনের। সংশোধনের পর ২০২৫ সালের ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়, যেখানে ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৫,৪৩,৭৬,৭৫৬।

611
নাম বাদ আর অন্তর্ভুক্ত
Image Credit : X

নাম বাদ আর অন্তর্ভুক্ত

এরপর ২০২৫ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের জন্য আবেদন জমা নেওয়া হয়। এই সময়ে ২৭.৫৩ লক্ষ নতুন ভোটারের নাম যোগ করা হয়েছে এবং ৪.২৩ লক্ষ অযোগ্য নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

711
চূড়ান্ত ভোটার তালিকা
Image Credit : X

চূড়ান্ত ভোটার তালিকা

সব দাবি ও আপত্তি খতিয়ে দেখার পর ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে চেঙ্গালপাত্তু জেলার ২৭-শোঝাঙ্গানাল্লুর বিধানসভা কেন্দ্রে। সেখানে মোট ভোটার ৫,৩৬,৯৯১ জন (পুরুষ: ২,৬২,৬২১; মহিলা: ২,৭৪,২৫৪; তৃতীয় লিঙ্গ: ১১৬)

811
চূড়ান্ত ভোটার তালিকা
Image Credit : X

চূড়ান্ত ভোটার তালিকা

অন্যদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছে চেন্নাই জেলার ১৮-হারবার বিধানসভা কেন্দ্রে। সেখানে মোট ভোটার ১,১৬,৮৯৬ জন (পুরুষ: ৫৮,২২১; মহিলা: ৫৮,৬২০; তৃতীয় লিঙ্গ: ৫৫)। দ্বিতীয় সর্বনিম্ন ভোটার চেন্নাইয়েরই ১৬-এগমোর (SC) কেন্দ্রে, ১,৩৪,৮৭৯ জন (পুরুষ: ৬৫,৬৭৭; মহিলা: ৬৯,১৪৯; তৃতীয় লিঙ্গ: ৫৩)।

911
দ্বিতীয়বার আবেদনের সুযোগ
Image Credit : ANI

দ্বিতীয়বার আবেদনের সুযোগ

সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট না হলে, তিনি 'রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০'-এর ২৪(ক) ধারা অনুযায়ী ১৫ দিনের মধ্যে জেলাশাসকের কাছে আবেদন করতে পারেন। সেই সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে, ৩০ দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্বিতীয়বার আপিল করার সুযোগ থাকবে।

1011
নাম যাচাই
Image Credit : ANI

নাম যাচাই

ভোটারদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন তালিকায় নিজেদের নাম যাচাই করে নেন। প্রয়োজনে নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম-৬, সংশোধনের জন্য ফর্ম-৮ বা নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ পূরণ করে অনলাইন বা অফলাইনে জমা দিতে পারেন। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার, তালিকায় তথ্য সংশোধনকারী এবং অন্য রাজ্য থেকে তামিলনাড়ুতে আসা ভোটারদের ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে নতুন EPIC কার্ড পাঠিয়ে দেওয়া হবে। আজ থেকেই ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের প্রক্রিয়া (Continuous Updation) চালু থাকছে।

1111
তালিকায় নাম নেই
Image Credit : ANI

তালিকায় নাম নেই

যোগ্য নাগরিকরা, যাঁদের বয়স ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী ১৮ বছর পূর্ণ হয়েছে কিন্তু তালিকায় নাম নেই, তাঁরা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের দপ্তরে গিয়ে ফর্ম-৬ জমা দিতে পারেন। এছাড়া অনলাইনে, গুগল প্লে স্টোরে উপলব্ধ "Voter Helpline App"-এর মাধ্যমে অথবা BLO-দের সাহায্যেও আবেদন করা যাবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য রাজ্যজুড়ে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৫০-এ যোগাযোগ করা যাবে। এছাড়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্টেট কন্টাক্ট সেন্টারও চালু রয়েছে, যার টোল-ফ্রি নম্বর ১৮০০-৪২৫২-১৯৫০।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Flight Price Hike: পুজোয় বেড়াতে যাবেন? পকেটে টান পড়তে পারে, বাড়তে চলেছে বিমানের ভাড়া
Recommended image2
SCO Summit: SCO সম্মেলনে ইরানের 'সক্রিয় কূটনীতি', প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক
Recommended image3
8th Pay Commission: জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা
Recommended image4
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image5
School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি! স্কুল-কলেজ কবে কবে বন্ধ থাকছে? জানুন এক ক্লিকে
Related Stories
Recommended image1
বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! Terror Module-র মাথা জেলখাটা জঙ্গি শাবির আহমেদ লোন
Recommended image2
ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved