ফের ঠান্ডার আমেজ বাংলায়, আজও কি ভিজবে কলকাতা? পূর্বাভাস দিল হাওয়া অফিস

Published : Feb 25, 2026, 07:01 AM IST

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রায় চার মাস পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিলেও পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিয়েছে।

PREV
16

বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে তৈরি হয়েছে নিম্নচাপ। অসম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের জেরে বছরের প্রথম বৃষ্টি হয়েছে মহানগরে। কলকাতা ছাড়া দক্ষিণের একাধিক জেলায় হয়েছে বৃষ্টি।

26

সোমবার রাত থেকে বিভিন্ন এলাকায় বদল হয়েছে আবহাওয়া। তারপর থেকে শীতের আমেজ বাংলায়। মঙ্গলবার ভোর থেকে শহরে বৃষ্টির পরিমাণ ছিল ৬.৩ মিমি। এদিকে প্রায় চার মাস বৃষ্টি হয়নি বঙ্গে। এর মধ্যে ২ মাস ছিল শীত। এমন পরিস্থিতিতে প্রায় ২ মাস পরে ভিজল বাংলা।

36

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের ফলে বিপুল পরিমাণ জলীয় বাষ্প তামিলনাড়ু, অন্ধ্র, উপকূল দিয়ে ঢিকছিল। এই সঙ্গে অসম ও পশ্চিমবঙ্গের আকাশে তৈরি হয় জোড়া ঘূর্ণাবর্ত। যার জেরে হল বৃষ্টি।

46

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিসের ওয়েবসাইট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সব ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

56

তবে, আজ বুধবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। বৃষ্টি হলেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্র থাকবে ৩০। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ মঙ্গলবার সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

66

আলিপুর হাওয়া অফিস আগামী ২ দিনের জন্য উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে। বলে সকালের দিকে দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে কোথায় কুয়াশার তেমন সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories