বাংলায়  বসন্তের অনুভূতি, সকালে হালকা শীতের আমেজ, দেখা মিলবে না বৃষ্টির

Published : Mar 09, 2022, 09:14 AM ISTUpdated : Mar 09, 2022, 09:23 AM IST
বাংলায়  বসন্তের অনুভূতি, সকালে হালকা শীতের আমেজ, দেখা মিলবে না বৃষ্টির

সংক্ষিপ্ত

 বুধবার সকালে শহরের আকাশ পরিষ্কার।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৮ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স।  


 বুধবার সকালে শহর এবং শহরতলির আকাশ পরিষ্কার। এই মুহূর্তে  বাংলায় বসন্তের অনুভূতি। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টি থেকে ছুটি নিয়েছে দুই বঙ্গই।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, (Alipore Weather Office) এই সকাল সাড়ে ৮ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স।

হাওয়া অফিস (Weather)  জানিয়েছে, সকালে হালকা শীতের আমেজ। বেলায় বাড়বে উষ্ণতা। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।  কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রা বাড়বে কিছুটা বাড়বে । আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ হালকা। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম। আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নিচে থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি হলেও কলকাতা সহ শহর ও শহরতলীতে শীতের আমেজ খুব সামান্যই অনুভূত হবে। সেখানে শীতবস্ত্রের আর প্রয়োজন হবে না।

আরও পড়ুন, চুরি করে ধরা পড়লেই সঙ্গমের প্রস্তাব, ধৃত ২ তরুণীর কথা শুনে চোখ কপালে সোনারপুর থানার পুলিশের
 
এদিকে মঙ্গলবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। কেরালার উপকূলের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত , যা কর্নাটকের উপর দিয়ে গেছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট এবং বাংলাদেশের উপর।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উপরের প্রতিবার পর্যন্ত হালকা তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হালকা তুষারপাতের সম্ভাবনা। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এই রাজ্যগুলিতে।অক্ষরেখার প্রভাবে এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী চার পাঁচ দিন বৃষ্টি কেরল এবং কর্ণাটক উপকূল এলাকায়। বৃহস্পতি শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে মহারাষ্ট্র গুজরাট রাজস্থান এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন, বিধানসভায় হেনস্তার অভিযোগ, অধ্যক্ষকে রাজভবনে ডাক দিলেন রাজ্যপাল

এদিনসকালে আচমকাই তাপমাত্রা নামল স্বাভাবিকের নিচে। তবুও বেলা বাড়লই বাড়বে রোদের তেজ, তাই ছাতা নিয়ে বেরোলেই ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে। হাওয়া অফিস (Weather)  জানিয়েছে, এদিন শহরের আকাশ পরিষ্কার থাকবে।  কলকাতার পাশাপাশি আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ -উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। তবে এই মুহূর্তে বৃষ্টি নিয়ে অকারণ ভাবতে হবে না।  হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি- একুশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর আশেপাশে থাকবে। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে।  তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কলকাতায় এখনও স্বাভাবিকের নিচে সর্বোচ্চ তাপমাত্রা।   বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।  সর্বনিম্ন তাপমাত্রা ২০.০ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯  শতাংশ।  সর্বনিম্ন ২৭ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়ে যাবে? নোটিশ দিলেন বিজেপির নিশিকান্ত দুবে
West Bengal HS Exam: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেমিস্টারের বিশেষ নিয়ম কী কী