Gangarampur News: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্ত্রীকে মাথা কেটে খুন করে সেই কাটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসেছিলেন এক যুবক। এই ঘটনার জেরে ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

Shocking Murder Case: স্ত্রীকে খুন করে তাঁরা কাটা মাথা নিয়ে নিজেদের বাড়ির মন্দিরে বসে এক যুবক! বুধবার সকালে এই ঘটনা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারায়ণপুর ঘোষপাড়া অঞ্চলে। মৃত গৃহবধূর নাম সীমা সরকার ঘোষ (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে খুন করার পর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসেছিলেন স্বামী রিন্টু ঘোষ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সময়ও এই যুবকের হাতে ছিল স্ত্রীর কাটা মাথা। মৃত স্ত্রীর চুলের মুঠি ধরে রেখেছিলেন এই যুবক। পুলিশকর্মীরা যখন তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন, তখনও স্ত্রীর মাাথা ছাড়েননি রিন্টু। তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিরামিষভোজী ব্যক্তির নৃশংস কাণ্ড!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, স্ত্রীকে খুনের পর বাড়ির মন্দিরে বসে আছেন রিন্টু। এই খবর ছড়িয়ে পড়তেই সে্খানে ভিড় জমে যায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছে যান এসডিপিও-ও। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতার কাকা রাজেশ প্রামাণিক জানান, সকালে ঘুম থেকে উঠে ভাগ্নির মৃত্যুর খবর পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে স্তম্ভিত হয়ে যান। তাঁর দাবি, অভিযুক্ত আগে স্টেট ট্রান্সপোর্টের বাসে কন্ডাক্টরের কাজ করতেন। কয়েক বছর আগে সেই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে ব্যবসাও ছেড়ে দিয়ে নিরামিষভোজী হয়ে ধর্মকর্মে মন দেন। এমনকী, তন্ত্রসাধনার প্রতিও তাঁর আগ্রহ তৈরি হয়েছিল বলে দাবি রাজেশবাবুর। এই অঞ্চলে এই ধঝরনের ঘটনায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মৃতার কাকা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কী কারণে এই খুন, তার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দাম্পত্য কলহ না অন্য কোনও কারণ?

দাম্পত্য কলহের কারণে এই নৃশংস খুন না অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে। তাঁর মানসিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।