বর্ষার শেষ পর্বে ফের সক্রিয় বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বর্ষার শেষ পর্বে ফের সক্রিয় বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
26
ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও। ফলে নিম্নচাপ এবং অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে।
36
রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
46
নিম্নচাপের প্রভাবে কলকাতার আবহাওয়াতেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রবিবার শহরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই পরিস্থিতি দেখা যেতে পারে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও। মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে।
56
নিম্নচাপের জেরে সমুদ্রও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ কখনও ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
66
নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গেই সীমাবদ্ধ থাকছে না। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে। আলিপুরদুয়ারে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.